চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নভেম্বরে শ্রীলঙ্কায় ‘এ’ দল পাঠাবে বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 30, জুন 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুতি নিচ্ছে, খেলোয়াড়রা একত্রিত হয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ‘এ’ দলের কার্যক্রমে স্থবিরতা নিয়ে যখন অনেক জল্পনা-কল্পনা, তখন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, শ্রীলঙ্কায় বাংলাদেশ ‘এ’ দলকে পাঠানোর পরিকল্পনা অনেকটাই চূড়ান্ত।

সব ঠিক থাকলে নভেম্বরে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা শ্রীলঙ্কা খেলতে যাবেন ‘এ’ দলের অধীনে। বুধবার সংবাদমাধ্যমকে আকরাম বলেন, ‘গত ৪-৫ মাস ধরে আমরা শ্রীলঙ্কায় ‘এ’ দলের সফরের চেষ্টা করে আসছিলাম। সম্প্রতি ওরা এই সফর নিশ্চিত করেছে, আমাদের নভেম্বরে সময় দিয়েছে।’

‘যদি আমাদের কোনো ব্যস্ততা না থাকে, নভেম্বরে ‘এ’ দল শ্রীলঙ্কা সফরে যাবে। লংগার ভার্সন বেশি গুরুত্ব পাবে। যারা জাতীয় দলের বাইরে আছে এটা তাদের জন্য বড় সুযোগ, বড় দলের বিপক্ষে খেলার। তাই লংগার ভার্সনের চেষ্টা করব।’

শিগগিরই শুরু হবে ছায়া দল হিসেবে বাংলাদেশ টাইগারের কার্যক্রম। তবে ‘এ’ দলের এই সফরের সাথে ছায়া দলের কার্যক্রম সাংঘর্ষিক হবে না বলেই জানালেন আকরাম।

‘এ’ দলের কার্যক্রম নিয়ে গত কয়েকদিন বেশ হইচই ছিল ক্রিকেটপাড়ায়। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের তৈরি রাখতে শিগগিরই শুরু হবে জাতীয় দলের ছায়া দলের কার্যক্রমও।

ধারণা করা হচ্ছিল, ‘এ’ দলের কার্যক্রম না থাকাতেই ছায়া দলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই ‘এ’ দলের কার্যক্রম যারা পরিচালনা করেন, সেই ক্রিকেট অপরেশন্স বিভাগের কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছিল। বিভাগীয় প্রধান আকরামের অবশ্য দাবি, করোনার কারণে বাধাগ্রস্ত হয়েছে কার্যক্রম।

Tags: বাংলাদেশ ‘এ’ দলবিসিবিলিড স্পোর্টস
Previous Post

মৃত্যু সাড়ে ১৪ হাজার ছাড়ালো, আজও সর্বোচ্চ শনাক্ত

Next Post

টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ৩২০ জন শনাক্ত

Next Post
চট্টগ্রাম চিলি সার্টিফিকেট অফিসের প্রবেশদ্বার, গাড়ি ও মোটরসাইকেল পার্কিং. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ৩২০ জন শনাক্ত

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT