চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেট্রোরেল কর্তৃপক্ষের কারণে জলাবদ্ধতা: আতিকুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:47 অপরাহ্ন 29, জুন 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নগরীর জলাবদ্ধতা পরিদর্শনে আতিকুল ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, মেট্রোরেল কর্তৃপক্ষ কমপ্লায়েন্স মেনে কাজ না করায় চুক্তির শর্ত ভঙ্গ এবং জলাবদ্ধতাসহ বিভিন্ন ধরনের জনভোগান্তির সৃষ্টি করেছে।

মঙ্গলবার রাজধানীর মিরপুর কাজীপাড়া, শেওড়াপাড়া ও রোকেয়া সরণিতে মেট্রোরেল প্রকল্প এলাকায় সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ যেসব শর্তে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দসহ প্রকল্পের দায়িত্ব নিয়েছে তারা সেসব শর্ত যথাযথভাবে প্রতিপালন করে নাই।

“কমপ্লায়েন্স মেনে কাজ করার কথা থাকলেও মেট্রোরেল কর্তৃপক্ষ তা না করার কারণেই আশেপাশের লোকজনকে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণসহ নানাবিধ সমস্যায় ভোগান্তি পোহাতে হচ্ছে।

মেট্রোরেল কর্তৃপক্ষের অবহেলার কারণে রাস্তা ও ড্রেনে জমে থাকা বিভিন্ন নির্মাণ সামগ্রীর ২৩৭ বস্তা উচ্ছিষ্ঠাংশ ডিএনসিসির পক্ষ থেকে ইতোমধ্যে অপসারণ করা হয়েছে এবং অত্যাধুনিক জেট এন্ড সাকার মেশিন দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে।”

তিনি আরও বলেন, মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থার ওয়াসার অসমাপ্ত কাজ সম্পাদনের জন্য ডিএনসিসির নিজস্ব অর্থায়নে ৩৬ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এর টেন্ডারও শেষ পর্যায়ে রয়েছে।

“ডিএনসিসির আওতাভূক্ত এলাকায় মেট্রোরেল কিংবা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কর্তৃপক্ষের প্রত্যেককেই ডিএনসিসির সাথে সমন্বয় করে কমপ্লায়েন্স মেনে যথাযথভাবে কাজ করতে হবে।”

মেয়র বলেন, ‘রাস্তা, ড্রেন ও ফুটপাথ সচল রেখে মেট্রোরেলের কাজ চলমান রাখার কথা কিন্তু বিদ্যমান অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা মেট্রোরেলের কাজের কারণেই নানাভাবে বাধাগ্রস্থ হচ্ছে। তাই রাস্তা, ড্রেন ও ফুটপাথ সচল রাখার ব্যবস্থা মেট্রোরেল কর্তৃপক্ষকেই নিশ্চিত করতে হবে।’

“নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। পহেলা জুন ঢাকায় দীর্ঘ সময় ধরে রেকর্ড ৮৫ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হলেও দ্রুততম সময়ের মধ্যেই নগরবাসীকে জলজট থেকে মুক্ত করা সম্ভব হয়েছে।”

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোঃ আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রজেক্টগুলোর অন্যতম মেট্রোরেল নগরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই মেট্রোরেল কর্তৃপক্ষকে শুধু সড়কের উপরের রেলের দিকে নজর দিলেই চলবেনা নিচের রাস্তা, ফুটপাথ ও ড্রেনের দিকেও নজর দিতে হবে, এগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে।

তিনি নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ময়লা-আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।

Tags: ডিএনসিসিমেয়র মোঃ আতিকুল ইসলাম
Previous Post

রিজার্ভে নতুন রেকর্ড বাংলাদেশের

Next Post

আসছে বছর জোড়া ছবি নিয়ে ফিরবেন শাহরুখ?

Next Post
শাহরুখ খান জনসমুদ্রে হাত উঁচু করে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে বছর জোড়া ছবি নিয়ে ফিরবেন শাহরুখ?

মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিনের বোতলগুলো দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জরুরি ব্যবহারের অনুমোদন পেল মডার্নার ভ্যাকসিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT