চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটে-বলে প্রিমিয়ার লিগের সেরা যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 27, জুন 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে, পুরস্কার নিয়ে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টি আসরের পর্দা নেমেছে শনিবার রাতে। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় দলের আদলে গড়া আবাহনী লিমিটেড। শিরোপার আশা জাগিয়ে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে।

প্রতিবারের মতো এবারের আসরেও জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া লিগে নিয়মিত খেলেন এমন বেশ কয়েকজন দারুণ পারফর্ম করেছেন। সবাইকে পেছনে ফেলে ডিপিএল টি-টুয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মিজানুর রহমান।

১১ ম্যাচের ১০ ইনিংসে ৫২.২৫ গড়ে আসরের সর্বোচ্চ ৪১৮ রান করেছেন মিজানুর। পুরো টুর্নামেন্টে স্ট্রাইক রেট ১৩৩.৯৭। লিগের প্রথম সেঞ্চুরি আসে তার ব্যাটে। একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটিতে চারশ পেরিয়ে যান ডানহাতি ব্যাটসম্যান।

প্রিমিয়ার থেকে প্রথম বিভাগে নেমে যাওয়া দল ওল্ড ডিওএইচএস’র ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৩৯২ রান করেছেন ১৩ ম্যাচ খেলে। দুটি ফিফটি ও ১২১ স্ট্রাইক রেটে চারশর কাছাকাছি রান করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের এ ক্রিকেটার।

১৬ ম্যাচে মাত্র এক ফিফটিতে ৩৮৯ রান করে তিন নম্বর অবস্থানে আছেন নুরুল হাসান সোহান। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়কের স্ট্রাইক রেট দুর্দান্ত (১৪৯.৬১)।

বোলিংয়ে সবচেয়ে সফল আবাহনীর পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের অপরিহার্য তারকা ১৬ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট। শেষ ম্যাচে ৪ উইকেট শিকার করে পেছনে ফেলেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের পেসার কামরুল ইসলাম রাব্বিকে (২৫ উইকেট)।

তালিকার তিন নম্বরে আরেক তরুণ পেসার শরিফুল ইসলাম। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১৬ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন ২০১৯-২০ ডিপিএল মৌসুমে। করোনার কারণে গত বছর ঢাকা লিগ শুরুর পর স্থগিত হয়ে যায়। আগের মৌসুমের ওয়ানডে লিগটি ফরম্যাট বদলে টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হল এবার।

Tags: আবাহনীডিপিএল-২০২১প্রাইম ব্যাংকবঙ্গবন্ধু ডিপিএল-২০২১লিড স্পোর্টসশিরোপা
Previous Post

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত

Next Post

তালাক নোটিশে নারীর প্রতি অবমাননাকর শব্দ, হাইকোর্টের রুল

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তালাক নোটিশে নারীর প্রতি অবমাননাকর শব্দ, হাইকোর্টের রুল

চীনের রোভার ঝুরং মঙ্গল গ্রহে অবতরণ করেছে, দৃশ্যের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গল গ্রহ থেকে ভিডিও পাঠালো চীনের রোভার ঝুরং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT