চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার থেকে ১৬ সিনেমা হলে ‘নবাব এলএল.বি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 24, জুন 2021
in বিনোদন
A A
নবাব এলএল.বি সিনেমার পোস্টার, একজন পুরুষ অভিনেতা ব্যাকগ্রাউন্ডে আলোতে আলোচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় দেড় বছর পর ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খানের নতুন কোনো সিনেমা মুক্তি পাচ্ছে দেশের সিনেমাগুলোতে! চালু থাকা ১৬ টি প্রেক্ষাগৃহে চলবে জনপ্রিয় এ তারকার আলোচিত সিনেমা ‘নবাব এলএল.বি’।

পরিচালক অনন্য মামুন বলেন, যেসব অঞ্চলে করোনা সংক্রমণ কম শুধুমাত্র সেই অঞ্চলে চলবে ‘নবাব এলএল.বি’। অবশ্যই স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিত করে চালাবেন সিনেমা হল কর্তৃপক্ষ। তাদের অনুরোধ আর ফেলতে পারিনি বলে সিনেমাটি দিচ্ছি।

আরও বেশি সিনেমা হলে মুক্তির পরিকল্পনা ছিল জানিয়ে অনন্য মামুন বলেন, গত কয়েকদিনে করোনা বৃদ্ধি পাওয়ায় দেশের অনেকগুলো জেলায় কড়া লকডাউন চলছে। ওই সব জেলায় সিনেমা হল খোলায় প্রশাসনের নিষেধাজ্ঞা আছে। তাই সেসব সিনেমা হলে ছবিটি চালানো যাবে না।

এমনকি ঢাকার মধ্যে মধুমিতাসহ একাধিক সিনেমা হলের বুকিং বাতিল হয়েছে বলেও জানান তিনি। তাই আপাতত ১৬ সিনেমা চলবে নবাব এলএল.বি। অনন্য মামুন বলেন, করোনা প্রকোপ কমলে আরও বড় পরিসরে সিনেমা হলগুলোতে ‘নবাব এলএল.বি’ চলবে।

‘নবাব এলএল.বি’র নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। গেল বিজয় দিবসে আই থিয়েটার অ্যাপে ছবিটি মুক্তির পর ব্যাপকভাবে আলোচিত হয় সিনেমাটি। মূলত সিনেমাটির প্রেক্ষাপট, নারী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ।

শাহজাহান সৌরভ ও পাপ্পু রাজের যৌথ সংলাপে শাকিব খান ছাড়াও ‘নবাব এলএলবি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাহিয়া মাহি, স্পর্শিয়া, রাশেদ অপু, শায়েদ আলী, সুমন আনোয়ার, সুষমা, তন্ময়, সীমান্ত, শামীম মৃধা, আনোয়ার। ছবিতে গান গেয়েছেন ইমরান, কোনাল, অন্তরা মিত্র, সুপ্রতীপ ভট্টাচার্য।

Tags: অন্তরা মিত্রকোনালতন্ময়নবাবমাহিয়া মাহিরাশেদ অপুলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খানশামীম মৃধাশায়েদ আলীসীমান্তসুপ্রতীপসুমন আনোয়ারসুষমাস্পর্শিয়া
Previous Post

করোনাভাইরাস: প্রায় আড়াই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত

Next Post

টিকটক-লাইকি-পাবজি-ফ্রি ফায়ার বন্ধে রিট

Next Post

টিকটক-লাইকি-পাবজি-ফ্রি ফায়ার বন্ধে রিট

সেনা কর্মকর্তাদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদায়ী সেনাপ্রধানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT