চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুদান বঞ্চিত সংগঠনগুলো নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 24, জুন 2021
in বিনোদন
A A
বিক্ষোভকারীরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাচ্যনাটের আলোচিত ‘লালযাত্রা’ অনুষ্ঠানের ফাইল ছবি-

সম্প্রতি ২০২০-২১ অর্থ বছরে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে চারুশিল্প ও থিয়েটার খাত থেকে সাংস্কৃতিক সংগঠনকে অনুদান বরাদ্দ দেওয়ার তালিকা প্রকাশ হয়েছে। যে তালিকা প্রকাশিত হওয়ার পর অভিযোগ উঠেছে, বেশ কয়েকটি সক্রিয় সংগঠনকে অনুদান দেয়া হয়নি।

তারমধ্যে অন্যতম প্রাচ্যনাট। সারা বছর নানা সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে যে দলটি থাকে সামনের সারিতে, সেই সক্রিয় দলটিকে অনুদান প্রাপ্তির তালিকা থেকে বাদ দেয়া মেনে নিতে পারছেন না সাংস্কৃতিক কর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা গেছে প্রতিবাদ।

বিষয়টি নিয়ে প্রাচ্যনাটের প্রতিষ্ঠাতা সদস্য রাহুল আনন্দ চ্যানেল আই অনলাইনকে বলেন, পুরো বিষয়টি খুব অদ্ভুত। গত ২৪ বছর ধরে প্রাচ্যনাট সব আন্দোলন, প্রতিবাদে ছিলো প্রতিবাদী ভূমিকায়। করোনার মধ্যেও আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদেও আমরা সামিল ছিলাম। সামাজিক, সাংস্কৃতিক সমস্যা মোকাবেলাতে বরাবরই আমরা সামনের সারিতে। অথচ সরকারি অনুদান প্রাপ্তির তালিকায় এমন সক্রিয় সংগঠনটির নাম এড়িয়ে যাওয়া হলো, এটা দুঃখজনক।

তিনি জানান, যে ২৭০টি সংগঠনকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুদান দেয়া হয়েছে তারমধ্যে ‘প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন’ এর নাম আছে। প্রাচ্যনাটের কনসার্ন প্রতিষ্ঠানকে অনুদান দেয়া হলো, অথচ মূল সংগঠনকেই বঞ্চিত করা হলো।

রাহুল আনন্দ বলেন, এখানে টাকার অংকটা মূখ্য নয়। অনুদানের টাকা না পেলে প্রাচ্যনাট থেমে যাবে না। কিন্তু এটাতো আমাদের প্রাপ্য, সরকার বিশেষ সময়ে বিশেষ বিবেচনায় এই অনুদানটি দিচ্ছেন। সেখানে আমাদের দলটি সর্বদা সক্রিয়, তাহলে আমরা কেন সেই অনুদান পাবো না!

সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলা হচ্ছে, এ বিষয়ে প্রাচ্যনাটকে কিছু জানানো হয়েছে কিনা? জানতে চাইলে প্রাচ্যনাটের এই সদস্য বলেন, মন্ত্রণালয় থেকে আমাদের কিছু জানানো হয়নি। অনুদান বিষয়ে আমরা জেনেছি সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে। সেটা গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে আমাদের জানানো হয়েছে।

এ বিষয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদের শরণাপন্ন হলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন,  শুধু প্রাচ্যনাট নয়- ঢাকা পদাতিক, পদাতিক নাট্য সংসদ, ঢাকা ড্রামার মতো সক্রিয়দলগুলোও অনুদান থেকে বঞ্চিত হয়েছে। ঢাকার বাইরে দিনাজপুর, নিলফামারিসহ আরো কিছু জেলার দলগুলোও বঞ্চিত হয়েছে। এটা হয়েছে মন্ত্রণালয়ের অনিচ্ছাকৃত ভুলের কারণে।

দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ‘সক্রিয় সংগঠনগুলোর মধ্যে যারা অনুদানপ্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে, তাদের কাছে গ্রুপ থিয়েটার ফেডারেশন দুঃখপ্রকাশ করছে। আগামি দিনে যেন এরকম ভুল ত্রুটিও কোনোভাবে না হয়, সে বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’

আগামি সোমবারের মধ্যে বঞ্চিতদের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে জানিয়ে কামাল বায়েজিদ আরো বলেন, আমরা সংস্কৃতি মন্ত্রণালয় ও মন্ত্রী মহোদয়কে বঞ্চিত সংগঠনগুলোর বিষয়ে অবহিত করেছি, তারা আশ্বাস দিয়েছেন দ্রুতই বিষয়টি সমাধান করবেন। হয়তো আগামি সোমবারের মধ্যে এ বিষয়ে একটি সিদ্ধান্ত পেয়ে যাবো বলে আশা করছি।

উল্লেখ্য, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এবছর দেশের ২৭০টি সাংস্কৃতিক সংগঠনকে ১ কোটি ৯০ লাখ ৩৫ হাজার টাকা অনুদান প্রদানের তালিকা ঘোষণা করা হয়েছে।

Tags: অনুদাননাটকপ্রাচ্যনাটরাহুল আনন্দলিড বিনোদনসংগঠন
Previous Post

করোনায় আরও ৮১ জনের মৃত্যু

Next Post

নতুন সেনাপ্রধানের দায়িত্বভার গ্রহণ

Next Post

নতুন সেনাপ্রধানের দায়িত্বভার গ্রহণ

বাংলাদেশের রাজধানী ঢাকায় যানজট ও ট্রাফিকের চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা: মাসিক আয় কমেছে ৭৭ শতাংশ পরিবারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT