চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির ভারতকে উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ উইলিয়ামসনদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 পূর্বাহ্ন 24, জুন 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছে, বাংলাদেশি ক্রিকেটাররা হতাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটো দিনের খেলা পুরোপুরি বৃষ্টিতে ভেসে গেছে। ভেজা মাঠ বা আলোকস্বল্পতায় ভেস্তে গেছে অন্যদিনের পুরো কোনো সেশনও। পাঁচ দিনের টেস্ট গড়িয়েছে ষষ্ঠ দিনের রিজার্ভ ডেতে। সবশেষে রক্ষা হল না কোহলিদের। ভারতকে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতে নিয়েছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

সাউদাম্পটনে বুধবার ৮ উইকেটের বড় জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টাইটেল নিজেদের ঘরে নিয়েছে কিউইরা।

প্রথম ইনিংসে ২১৭ রানে থেমেছিল ভারত। নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয়ে যায় ২৪৯ রানে। আদায় করে নেয় ৩২ রানের লিড। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ১৭০ রানের বেশি যেতে পারেনি কোহলিরা।

তাতে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৯ রানের। যা দিনের খেলা পাঁচ ওভারের মতো হাতে রেখে ২ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে কিউইরা। ৪৫.৫ ওভারে তুলে ফেলে ১৪০ রান। তুলে ফেলে অসাধারণ এক জয়।

প্রথম ইনিংসে অধিনায়ক কোহলি ৪৪, আজিঙ্কা রাহানে ৪৯, রোহিত শর্মার ৩৪ রানে দুইশ পেরিয়ে যায় ভারত।

নিউজিল্যান্ডের সেরা বোলার ছিলেন কাইল জেমিসন। দীর্ঘদেহী পেসার ৩১ রানে তুলে নেন ৫ উইকেট। ট্রেন্ট বোল্ট ও নিল ওয়াগনার ২টি করে, টিম সাউদি নেন একটি উইকেট।

নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড আড়াইশর কাছে যায় ডেভন কনওয়ে ৫৪, অধিনায়ক উইলিয়ামসন ৪৯, টম ল্যাথাম ৩০ ও টিম সাউদির ৩০ রানে।

ভারতের সেরা বোলার থাকেন মোহাম্মদ সামি, নেন ৪ উইকেট। ইশান্ত শর্মা ৩টি, রবিচন্দ্রন অশ্বিন ২টি ও রবীন্দ্র জাদেজা নেন ১টি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসে ভারতের সাতজন দুইঅঙ্ক ছুঁলেও কেউই ফিফটি পর্যন্ত যেতে পারেননি। সর্বোচ্চ ইনিংসটি রিশভ পান্টের ৪১, পরের ইনিংস রোহিত শর্মার ৩০। বাকিদের মধ্যে শুভম ৮, পূজারা ১৫, কোহলি ১৩, রাহানে ১৫, জাদেজা ১৬ রানে খাবি খেয়েছেন কিউই পেসের সামনে।

অভিজ্ঞ টিম সাউদি ৪ উইকেট নিয়ে ভারতকে মুড়ে দিয়েছেন। ট্রেন্ট বোল্ট ৩টি, জেমিসন ২টি ও ওয়াগনার একটি করে উইকেট নিয়ে তাকে ভালোই সঙ্গ দেন।

লক্ষ্য তাড়ায় নেমে নাটক জমিয়ে উঠছিল। নিউজিল্যান্ড যখন দ্রুতই হারায় দুই ওপেনার ল্যাথাম ৯ ও কনওয়েকে ১৯ রানে।

পরে উইলিয়ামসন ও রস টেলর কোনো বিপদ হতে দেননি। অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে ম্যাচ শেষ করেই ফেরেন। কেন ৫২ ও টেলর ৪৭ রানে অপরাজিত থাকেন জয়ে নোঙর ফেলার সময়।

উইকেট দুটি নিয়েছেন অফস্পিনার অশ্বিন। বাকিরা এদিন তাকে সঙ্গ দিতে পারেননি সুইং কিংবা টার্নের জাদু দেখিয়ে।

Tags: উইলিয়ামসনকোহলিভারত-নিউজিল্যান্ড টেস্টলিড স্পোর্টস
Previous Post

আবাহনীর জয়ে জমল শিরোপার লড়াই

Next Post

গ্রুপ ই: সেরা সুইডেনের সঙ্গে ষোলোয় এনরিকের স্পেন

Next Post
স্পেনের ফুটবল দল গোল উদযাপন করছে, খেলাধুলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপ ই: সেরা সুইডেনের সঙ্গে ষোলোয় এনরিকের স্পেন

ব্রাজিল ফুটবল দল উল্লাসে মেতে উঠেছে, খেলা চলাকালে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কাসেমিরোর ১০০ মিনিটের গোলে জিতল ব্রাজিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT