চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার সঙ্গে বাঁচতে শেখাকে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:13 অপরাহ্ন 21, জুন 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অচেতন রোগীকে অ্যাম্বুলেন্সে স্থানান্তর করছে স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বছরের বেশি সময় ধরে মহামারি করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা গোনার পর বিজ্ঞানীরা এখন এর পরবর্তী করণীয়ের দিকে মনোনিবেশ করতে শুরু করেছেন। ধনী দেশগুলো জনসংখ্যার অনুপাতে ভ্যাকসিন প্রয়োগের ফলে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা হ্রাস করে আনতে পারছে। এখন তাদের লক্ষ্য ‘করোনার সাথে বাঁচতে শেখার পরিস্থিতি তৈরি করা’। লকডাউন এড়িয়ে কীভাবে স্বাভাবিক রোগ হিসেবে এর সঙ্গে চলা যায় সেটাই ভাবার কথা বলছেন গবেষকরা।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্সের সেন্টারের বিশেষজ্ঞ জেনিফার নুজোর কথায় এমনটাই বোঝা যাচ্ছে। তিনি বলছেন, সম্ভবত আমরা হাসপাতালগুলোতে ভর্তি পর্যবেক্ষণের পর্যায়ে পৌঁছাতে পারবো।

তার মতে, হাসপাতালে ভর্তি ও চিকিৎসার বিষয়টা স্বাভাবিক প্রক্রিয়ার ও অন্য রোগের মতোই সামনে দেখতে হতে পারে।

এই বিশেষজ্ঞের এমন বক্তব্যের কারণ হলো যে, এই ভাইরাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঢেউ আসছে। একেক দেশে তা ভয়ংকর রূপ নিচ্ছে। ভাইরাস দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন অধিক সংক্রামক ধরন খুব সহজেই ছড়িয়ে পড়ছে। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট এখন আতঙ্ক ছড়াচ্ছে বিভিন্ন দেশে। তাই শিগগিরই ‘হার্ড ইমিউনিটি’ অর্জনের সম্ভাবনা কম। সেই সাথে ভ্যাকসিন প্রক্রিয়াও দ্রুত গতিতে চলছে।

ব্লুমবার্গের তথ্য মতে, যুক্তরাজ্যের ৪৬ শতাংশ জনগণকে পুরোপুরি ভ্যাকসিনের আওতায় আনা গেছে, যা গ্রীষ্মে পর থেকে করোনার মৃত্যুর সর্বনিম্ন স্তরে নামিয়ে আনতে সহায়তা করবে। এরপরও ডেল্টা ভ্যারিয়েন্টের ভয় দেখা যাচ্ছে দেশটিতে। ভ্যাকসিন নেওয়ার পরও তাই হাসপাতালে ভর্তি বাড়ছে।

সোমবার প্রধানমন্ত্রী বরিস জনসন লকডাউন প্রত্যাহার করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। বাড়িয়েছেন আরো ৪ সপ্তাহ। মূলত সকল নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার চেষ্টা থেকে এমন সিদ্ধান্ত। সংক্রমণ হ্রাস করা এবং মৃত্যু কমিয়ে আনাই তার লক্ষ্য। এভাবে ধীরে ধীরে করা গেলে করোনা এক সময় সাধারণ ফ্লু বা মৌসুমী রোগের মতো দেখাবে। ইংল্যান্ডের নীতিনির্ধারকরা এমনটাই মনে করেন।

স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক গত সপ্তাহে সংসদে এমনটাই বলেছেন। তিনি বলেন, আমরা সাধারণ ফ্লুর সঙ্গে যেভাবে জীবনধারণ করি, এই ভাইরাসের ক্ষেত্রে তেমনটা করতে হতে পারে।

যদিও বহু দেশ এখনো নিয়মিত করোনা সংক্রমণ ও মৃত্যু গুনছে। সেই সঙ্গে চলছে ভ্যাকসিন কর্মসূচিও। চীন ও তাইওয়ানও করোনার হিসাব রাখছে। যদিও তাইওয়ানে সংক্রমণ শূন্যের কোটায়। সেই সাথে তারা ভ্যাকসিন প্রয়োগ করছে। চীন ইতোমধ্যে ১০০ কোটির বেশি ডোজ ভ্যাকসিন প্রয়োগ করেছে। তবে ভ্যাকসিনের সংকট হলে সামান্য প্রাদুর্ভাব থেকেও বড় রূপ নিতে পারে।

বিজ্ঞানীদের আশঙ্কা, ভ্যাকসিন প্রয়োগের পরও এই ভাইরাস নতুন নতুন রূপ নিতে পারে। ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্ত ব্যক্তিরা আলফা ভ্যারিয়েন্টের চেয়ে বেশি হুমকির মুখে।

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিজ্ঞানীরা বলেছেন, যদি বিশ্বের বেশির ভাগ অঞ্চলে করোনা অনিয়ন্ত্রিত সংক্রমণ অব্যাহত রাখে, তাহলে তা স্থানীয় রোগে পরিণত হওয়ার পথে রয়েছে। তার মানে দাঁড়াবে, বিশ্বে তার হুমকি সব সময়ই থাকবে। সেক্ষেত্রে এই রোগের সঙ্গে বাঁচতে শেখাকেই প্রাধান্য দিচ্ছেন বিজ্ঞানীরা।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের সংক্রামক রোগ বিশেষজ্ঞ মার্ক বাগুয়েলিন বলেছেন, আমাদের এখন থেকে নতুন রূপের সত্যতা নিয়ে বাঁচতে হবে, এটি এমন কিছু , যা সর্বদা ঘটবে।

Tags: করোনাকরোনাভাইরাসডেল্টা ভ্যারিয়েন্টবিশেষজ্ঞভ্যাকসিন
Previous Post

দেশে গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

Next Post

রোমাঞ্চের শেষে ১ উইকেটে জিতল আবাহনী

Next Post
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, উইকেটের পাশে ফিল্ডার দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমাঞ্চের শেষে ১ উইকেটে জিতল আবাহনী

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা মুখে মাস্ক পরে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার পাশের ৭ জেলা সর্বাত্মক লকডাউন ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT