চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহানের ঝড়ো ফিনিশিংয়ে হাসল শেখ জামাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 20, জুন 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রশিক্ষণরত. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপার লিগের প্রথম ম্যাচে ৭ উইকেটের দারুণ জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সৈকত আলী ও ইমরুল কায়েসের অসাধারণ ব্যাটিংয়ের পর নুরুল হাসান সোহানের দুর্দান্ত ফিনিশিংয়ে টেবিলের শীর্ষে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

মিরপুরে অধিনায়ক সোহানের ব্যাটে ১১ বল আগেই ১৬৫ রানের লক্ষ্য তাড়া করে ফেলে শেখ জামাল। উইকেটরক্ষক-ব্যাটসম্যান মাত্র ১৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। চারটি ছয় ও দুটি চারে তিনি সাজান ইনিংসটি।

শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুরের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ১৬৪ রান। মোহাম্মদ মিঠুন ৪২ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। ১৯ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন রকিবুল হাসান। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে তারা যোগ করেন ৭৩ রান।

শেখ জামালের বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি দুটি ও জিয়াউর রহমান নেন একটি উইকেট।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে লড়াকু পুঁজি নিয়েও হতাশার হার সঙ্গী হয়েছে প্রাইম ব্যাংকের। কয়েকটি ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে তাদের।

শেখ জামাল ওপেনার সৈকত একবার জীবন পেয়ে ৩৬ বলে ৬০ রানের ইনিংস খেলে আউট হন। ৪০ বলে ৪৪ রান করেন ইমরুল কায়েস। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ১০০ রান।

রুবেল হোসেন, শরিফুল ইসলাম ও নাহিদুল ইসলাম নেন একটি করে উইকেট। বেশ খরুচে ছিলেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার ৩ ওভারে দেন ৩৭ রান, নামের পাশে নেই উইকেট।

Tags: ডিপিএল-২০২১বঙ্গবন্ধু ডিপিএল-২০২১লিড স্পোর্টসশেখ জামালসোহান
Previous Post

মুজিববর্ষে সকল গৃহহীনকে ঘর দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

Next Post

২০২৫ সালের মধ্যে অগমেন্টেড রিয়েলিটির বাজার দাঁড়াবে ৩০০ বিলিয়ন ডলারে

Next Post
অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি দিয়ে বিভিন্ন ব্যবসার জন্য মার্কেটিং. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালের মধ্যে অগমেন্টেড রিয়েলিটির বাজার দাঁড়াবে ৩০০ বিলিয়ন ডলারে

নৌ ও বিমানপ্রধানের সাথে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌ ও বিমানপ্রধানের সাথে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT