চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিহারে করোনার দ্বিতীয় ঢেউয়ে ‘অজ্ঞাত কারণে’ মৃত্যু ৭৫ হাজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 20, জুন 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন মহিলার মৃত্যুতে শোকপ্রকাশ করছে অন্য দুই মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের প্রথম পাঁচ মাসেই ভারতের বিহারে ৭৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এগুলোকে ‘অজ্ঞাত কারণে’ মৃত্যু বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। তবে সন্দেহ করা হচ্ছে, এই মৃত্যুগুলোর সঙ্গে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সম্পর্ক রয়েছে।

এনডিটিভি তাদের এক প্রতিবেদনে বলছে, এই সংখ্যা রাজ্য সরকারের দেওয়া করোনা মহামারিতে মৃত্যুর সংখ্যার ১০ গুণ বেশি। প্রশ্ন উঠেছে, রাজ্যটি কি মৃতের সংখ্যা কমিয়ে বলেছে?

জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ১ লাখ ৩০ হাজার মানুষ প্রাণ হারায় বিহারে। ২০২১ সালে এই সময়ে সেই সংখ্যাটা হয় ২ লাখ ২০ হাজার। মানে পার্থক্য তৈরি হয়েছে ৮২ হাজার ৫০০ জনে। এই ৬২ শতাংশ বৃদ্ধির অর্ধেকের বেশি দেখা গেছে এই বছরের মে মাসে।

বিহারের করোনার সরকারি তথ্য মতে, ২০২১ সালের জানুয়ারি থেকে মে মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৭ হাজার ৭১৭ জন।  এই মাসের শুরুতে রাজ্য সেখানে ৩ হাজার ৯৫১ জনের মৃত্যুর তথ্য যোগ করে।

যদিও কর্তৃৃপক্ষ এসব মৃত্যুর ঘটনা কখন ঘটেছে সেই তথ্য নিশ্চিত করেনি, তবে ধারণা করা হচ্ছে তা ২০২১ সালেই হয়েছে।

তবে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের দেখানো মৃতের সংখ্যার একটি অংশ মাত্র সরকারিভাবে বলা করোনায় মৃতের সংখ্যা। পার্থক্যটা ৭৪ হাজার ৮০৮ জনের।

এখন প্রশ্ন দাঁড়ায়, রাজ্য কি এখনও করোনায় মৃতের সংখ্যা লুকাচ্ছে? এর আগে মধ্য প্রদেশ, অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, কর্নাটক ও দিল্লীতেও করোনায় মৃতের সংখ্যা কমানোর চেষ্টা দেখা যায়।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। বেড়েছে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা। মেডিকেল সেবার অপ্রতুলতা পরিস্থিতি আরও খারাপ করেছে।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবিহার
Previous Post

শৈশবের দুঃসহ স্মৃতি এখনও বয়ে বেড়ান অপরাহ উইনফ্রে

Next Post

টাঙ্গাইল-এলেঙ্গা পৌরসভায় ৭ দিনের ‘কঠোর বিধিনিষেধ’

Next Post

টাঙ্গাইল-এলেঙ্গা পৌরসভায় ৭ দিনের ‘কঠোর বিধিনিষেধ’

মিথিলা চ্যানেল আই অনলাইন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তাহসানের সঙ্গে একই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিথিলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT