চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃদ্ধ বয়সে দুঃস্থ শিল্পীর খাতায় নাম লেখাতে চাই না: নোভা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:45 অপরাহ্ন 19, জুন 2021
in বিনোদন
A A
নোভা শিল্পী হাসিমুখে পোজ দিচ্ছেন, সোনালী পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনিমেষ আইচের নাটক ‘প্রেম ও ঘামের গল্প’তে অভিনয়ের মধ্য দিয়ে অভিষিক্ত হয়েছিলেন নোভা। এরপর টানা কয়েক বছর অভিনয় করে বাংলা নাটকের পরিচিত মুখ হয়ে উঠেন। কিন্তু বহুদিন ধরে টিভি পর্দায় তাকে খুব একটা দেখা যায় না। ক’বছর হলো যোগ দিয়েছেন চাকরিতে।

কেন অভিনয়ে অনিয়মিত, আর কেনই বা যোগ দিলেন চাকরিতে? কিংবা তার সম্পর্ক ও জটিলতার নানা প্রশ্ন নিয়ে সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন শাহরিয়ার নাজিম জয়ের। সেহাঙ্গল বিপ্লবের প্রযোজনা চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তিনশো সেকেন্ড’ এ অতিথি হয়ে এসেছিলেন এই অভিনেত্রী।

২০১১ সালে রায়হান খানের সাথে বিয়ে হয় নোভার। প্রায় সাড়ে ৫ বছর সংসারের পর বিচ্ছেদ হয় ২০১৭ সালে। তবে কখনোই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করেননি। এখনও পারস্পরিক শ্রদ্ধা অটুট আছে বলে অনুষ্ঠানে জানান নোভা।

কেন অভিনয়ে অনিয়মিত হলেন, এমন প্রশ্নে নোভা জানান, আমি কোনো কোরাম বা সিন্ডিকেট মেনে কাজ করিনি। সব সময় আমার যে কাজগুলো ভালো লাগে, সেগুলোই করেছি। অভিনয় নিয়ে আমি কখনোই এতো ডেসপারেট ছিলাম না যে, আমাকে স্টার হতে হবে কিংবা সব চ্যানেলের সব নাটকে আমাকে থাকতে হবে! ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে একটা যোগাযোগ রাখতে হয়, কারণ ‘আউট অব সাইট, আউট অব মাইন্ড’ বলে একটি কথা আছে। তো যেটা হলো আমার যখন সন্তান হলো, আমি যখন বিরতিতে গেলাম- তারপর সবার সাথে যোগাযোগটা রাখা হয়নি। তবে কিছু ডাক পাচ্ছিলাম, কিন্তু যে কাজগুলোর জন্য ডাক পাচ্ছিলাম, সেগুলো করতে মন সাঁয় দিচ্ছিলো না। তখন ধীরে ধীরে কাজটা আমি কমিয়ে দিলাম।

চাকরিতে যোগ দেয়ার বিষয়টিও পরিষ্কার করলেন নোভা। বললেন, নাটকে কাজ কমিয়ে দেয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম, আমি পড়াশোনা জানা এবং আমার অন্য বিকল্প আছে। তাই ভেবেছি, আমি বৃদ্ধ বয়সে দুঃস্থ শিল্পীর খাতায় নাম লেখাতে চাই না। অভিনয় করবো মনের খোরাক মেটানোর জন্য, যে কাজটা করে আমার শিল্পসত্তা আলোড়িত হবে। টাকা উপার্জন করতে হবে দেখে অভিনয় করছি, এটা যেন মনে হয়- সেজন্য আমার ক্যারিয়ারের মোড়টা একটু অন্য দিকে ঘুরিয়ে দিয়েছি।

যারা জীবিকার জন্য অভিনয় করে তাদের কি দুঃস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশী? জয়ের এমন প্রশ্নে নোভা বলেন, একটা সম্ভাবনা আছে। কেন, সেটা আমি বলছি। যারা অনেক ক্যালকুলেটিভ, তাদের কথা ভিন্ন। কিন্তু আমার ক্ষেত্রে এমনটা মনে হচ্ছিলো। কারণ একজন শিল্পীকে লাইফস্টাইল মেইন্টেইন করতে হয়।

Tags: অনিমেষ আইচঅভিনয়জনপ্রিয়জয়টেলিভিশনতিনশো সেকেন্ডনাটকনোভালিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়
Previous Post

চীনের ‘সিনোফার্ম’র ভ্যাকসিনে আবার শুরু গণটিকা দান কার্যক্রম

Next Post

পাখির ছানা ধরতে গিয়ে শিশুর মৃত্যু

Next Post
শিশুরা পাখির ছানা ধরতে গিয়ে পাহাড়ে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাখির ছানা ধরতে গিয়ে শিশুর মৃত্যু

খালেদা জিয়া ৫৩ দিন পর বাসায় ফিরেছেন, তার সঙ্গে পরিবারের সদস্যরা ও চিকিৎসকরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৩ দিন পর বাসায় খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT