চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় সংসদে বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 16, জুন 2021
in - সেমি লিড, রাজনীতি
A A
জাতীয় সংসদে বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য, হারুনুর রশীদ বোট ক্লাবের বিরুদ্ধে এবং মুনিয়ার যে ব্যভিচারের শিকার হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন। আর জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান স্বাস্থ্যমন্ত্রীকে বলেছেন, সাফাই না গেয়ে দুর্নীতি ঠেকাতে।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব টেবিল উপস্থাপিত হয়। এরপর আইন প্রণয়ন কার্যাবলীতে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, বহুল আলোচিত বোট ক্লাবের প্রসঙ্গে। কথা বলেন, নারীর প্রতি সহিংসতার বিষয়ে।

হারুনুর রশীদ বলেন, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে বলতে চাই, গত পরশুদির একটি ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বোট ক্লাবটির ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এটির সভাপতি আমাদের পুলিশের প্রধান। তুরাগ নদীর পাড় দখল করে ক্লাবটি হয়েছে কিনা, সেটি আপনাকে দেখতে হবে। 

তিনি আরও বলেন, পাশাপাশি কিছুদিন আগে মাত্র ২০/২১ বছরের মেয়ে মুনিয়া! সে ব্যভিচারের শিকার হয়েছে। কারা করলো? এই অপরাধের সঙ্গে কারা জড়িত তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কতদূর ব্যবস্থা নিয়েছেন? এই ব্যাপারগুলো নারীর সুরক্ষার সঙ্গে জড়িত। সমাজের ওপরের স্তরের লোকেরা কতটুকু জড়িত তাদেরকে সামনে নিয়ে আসতে হবে।

একই অধিবেশনে কথা বলেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।

তিনি বলেন, অর্থমন্ত্রী যেখানে দায়িত্বে সেখানে সংসদ সদস্যরা কীভাবে অর্থপাচারকারীদের তালিকা দিবেন। সেসময় তিনি স্বাস্থ্যখাতের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা এবং করোনাভাইরাসের টিকা নিশ্চিতের দাবি জানান।

পীর ফজলুর রহমান বলেন, স্বাস্থ্যমন্ত্রী সাফাই না গেয়ে যারা দুর্নীতি করছেন তাদের ধরেন। এই করোনাকালে অন্তত আমাদের বিবেক জাগ্রত হোক।

 

Tags: জাতীয় সংসদবোট ক্লাবমুনিয়া
Previous Post

রংপুরে গৃহবধু ধর্ষণের অভিযোগে মামলা

Next Post

‘কমলা রকেট’ এর তিন বছর: কী করছেন নির্মাতা?

Next Post
কমলা রকেট সিনেমার পোস্টার, তিনজন অভিনেতা ও একটি নৌকা দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কমলা রকেট’ এর তিন বছর: কী করছেন নির্মাতা?

সিসিটিভি ফুটেজে অমির অফিসে পাসপোর্টের ব্যাপক জব্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বোট ক্লাবের সিসিটিভি ফুটেজ জব্দ, অমির অফিসে শতাধিক পাসপোর্ট’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT