চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে লকডাউনে বিধিনিষেধ আরোপে হিমশিম খাচ্ছে প্রশাসন

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
1:15 অপরাহ্ন 16, জুন 2021
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

করোনা সংক্রমণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়ায় উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর সদরে সপ্তাহব্যাপী লকডাউনের আজ দ্বিতীয় দিন চলছে।

লকডাউনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও তা বাস্তবায়নে হিমসিম খাচ্ছে প্রশাসন।

লকডাউন বাস্তবায়নে মাঠ কাজ করছে পুলিশ, র‍্যাব, বিজিবিসহ স্বেচ্ছাসেবক বাহিনী। অভিযোগ রয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের খামখেয়ালিপনায় ভেস্তে যাচ্ছে, প্রশাসনের কঠোর বিধিনিষেধ।

গত ১৩ জুন রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠক শেষে জারি করা এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এ এ লকডাউন ঘোষণা করেছেন।

প্রথম দিনের সকাল থেকে শহরের পাঁচটি প্রবেশমুখে পুলিশ-আনসার-বিজিবি ও র‍্যাব সদস্যরা তল্লাশিচৌকি বসালেও আজ তেমন তৎপর নয় তারা।

লকডাউনের নির্দেশনায় জরুরি পণ্যসেবার দোকান ছাড়া অন্য সব দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ঘোষণা থাকলেও বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানের অর্ধেক খোলা রেখে ব্যবসা চালু রয়েছে। অকারণে মানুষ বাড়ি থেকে বের হচ্ছে, মুখের মাস্ক থুতনিতে আটকে রেখে ঘুরছে, শহরের রাস্তা-মোড় এবং অলিগলিতে।

স্বাস্থ্যবিধি মানাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় লকডাউন পালনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও অন্যান্য সামাজিক সংগঠনের নেতারা মাঠে থাকার কথা থাকলেও পুলিশ, র‍্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া কাউকে চোখে পড়েনি।

আজ সকালে শহরের প্রাণ কেন্দ্র লিলি মোড় ও রেল স্টেশনলনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্তুজা-আল-মুঈদের নেতৃত্বে পুলিশ এবং র‍্যাব সদস্যদের তৎপরতা দেখা গেছে।

তারা ইজিবাইক ও মোটরসাইকেল আটকিয়ে যাত্রী এবং রেল স্টেশনে বসে থাকা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন।

হাসপাতালে যাওয়ার কথা শুনলে দেখে নিচ্ছেন চিকিৎসকের ব্যবস্থাপত্র। উপযুক্ত প্রমাণ দিতে না পারলে ফেরত পাঠিয়ে দিচ্ছেন।

শহরের লিলি মোড়,জেল রোড,কালিতলা, মডার্ন মোড়, চারুবাবুর মোড় এলাকায় দোকানপাট বন্ধ থাকলেও শহরের প্রবেশ পথ এবং প্রধান রাস্তায় মানুষ ও ইজিবাইকের চলাচল রয়েছে।

দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা.আব্দুল কুদ্দুস জানান, দিনাজপুরে চলতি মাসের ১৩ দিনে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে, ১৪৪ জনের। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে, ৭৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬৪৪৩ জন।এর মধ্যে সুস্থ্য হয়েছে, ৫৬৯৫ জন।

বর্তমানে শনাক্তের হার ৩৮ দশমিক ৯৫ শতাংশ। বর্তমানে করোনায় আক্রান্ত রোগি ৬০৪ জন।এর মধ্যে ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।২৪ ঘন্টায় কোয়ারেন্টিনে ২৩০ জন এবং হোম আইসোলেশনে রয়েছে, ৫৬৭ জন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, চলতি বছরের ৬ জানুয়ারি জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১০০জনে। এরপর প্রায় দেড় মাস ধরে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেনি। ২০ মার্চ জেলায় একজনের মৃত্যু হয়। চলতি জুনের প্রথম থেকে জেলায় আশঙ্কাজনক ভাবে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।

দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, গত তিন সপ্তাহ ধরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। বিশেষ করে দিনাজপুর সদর উপজেলায় সংক্রমণ অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে।

Tags: লকডাউন
Previous Post

ভারতে আইনি সহায়তা হারালো টুইটার

Next Post

২৪ ঘণ্টায় যশোরে করোনায় ৫ জনের মৃত্যু

Next Post
শিক্ষা প্রতিষ্ঠানের বহির্বিভাগে শ্যামা বিদ্যুৎ জেনারেল বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টায় যশোরে করোনায় ৫ জনের মৃত্যু

প্রেস সম্মেলনে তিনজন বক্তা বসে, পেছনে বঙ্গবন্ধুর ছবি ও 'Meet The Press' লেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ আগস্ট টাইম স্কয়ারে বঙ্গবন্ধু ও তাঁর অর্জনের প্রদর্শনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT