চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের কল্যাণে আরও সম্পদ বিলিয়ে দেবেন ম্যাকেনজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 পূর্বাহ্ন 16, জুন 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন মহিলা হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের শীর্ষধনী ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কটের বর্তমান মোট সম্পদের পরিমাণ প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার। এই সম্পদের একটি বড় অংশ তিনি মানুষের কল্যাণে বিলিয়ে দেবেন বলে জানিয়েছে। 

গত ডিসেম্বরে ৪ বিলিয়ন ডলার দান করার পর আবার তিনি ঘোষণা দিয়েছেন, ২৮৬টি দাতব্য সংগঠনকে ২.৭ বিলিয়ন ডলার দেবেন। এই সংগঠনগুলোর মধ্যে রয়েছে শিল্প-সংস্কৃতি, শিক্ষাসহ পশ্চাদপদ জনগোষ্ঠিদের নিয়ে কাজ করা সংগঠন।

এ বিষয়ে স্কট তার এক ব্লগ পোস্টের মাধ্যমে বলেন, আমি অর্থগুলো এমন অনুন্নত এবং অবহেলিত জায়গায় ব্যয় করতে চাই, যারা সত্যিকার অর্থেই এই সাহায্য প্রাপ্তির যোগ্য।

গত ডিসেম্বরের হিসেব অনুযায়ী স্কট মাত্র চার মাসের মধ্যে প্রায় ৪ বিলিয়ন নগদ অর্থ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেন। তার মধ্যে নারী নেতৃত্বাধীন চ্যারিটি সংগঠন, ফুড ব্যাংক এবং কৃষ্ণাঙ্গ কলেজও রয়েছে।

ম্যাকেনজি স্কট বর্তমানে বিশ্বের মধ্যে তৃতীয় শীর্ষস্থানীয় ধনী মহিলা। তার এই বিশাল সম্পদের বেশীরভাগ অংশই এসেছে ২০১৯ সালে বিচ্ছেদ ঘটা সাবেক স্বামী বিশ্বের সর্বোচ্চ ধনী জেফ বেজোসের কল্যাণে। স্কট এবং বেজোস বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ১৯৯৩ সালে, এরপর প্রায় দীর্ঘ ২৬ বছর পর বিবাহবিচ্ছেদ ঘটে এই দম্পতির।

১৯৯৪ সালে গড়া প্রতিষ্ঠান অ্যামাজনের সাথে চুক্তি অনুযায়ী প্রায় ৪ শতাংশ শেয়ারের মালিক বনে যান স্কট।

ফোর্বসের সর্বশেষ তথ্য অনুযায়ী, অনুদান প্রদানের পর স্কটের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৫৯.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। প্রাপ্ত এই বিপুল পরিমাণ অর্থ মানবকল্যাণে ব্যয় করতে ইতোমধ্যেই একটি রিচার্জ টিম গঠন করেছেন বলে ব্লগ পোস্টে জানিয়েছেন স্কট ম্যাকেনজি।

Previous Post

বেলারুশ ফ্লাইটিকে নামাতে বাধ্য করেছিল: রায়ানএয়ার

Next Post

তাইওয়ানের আকাশে চীনের ২৮টি যুদ্ধবিমান!

Next Post
তাইওয়ানের আকাশে চীনের ২৮টি যুদ্ধবিমান উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইওয়ানের আকাশে চীনের ২৮টি যুদ্ধবিমান!

নির্বাচনী জুরি বোর্ডের সদস্যদের ছবি, ২০২১. Channel i News - চ্যানেল আই নিউজ

কানে সাদের ছবিসহ ২০ ছবির বিচারক তারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT