চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যাটোর ‘চাপে’ ক্ষুব্ধ চীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 পূর্বাহ্ন 16, জুন 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীনা সেনারা জাতীয় পতাকার সামনে স্লোগান দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যাটোর নতুন অবস্থান ও বক্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক এ জোটের সঙ্গে চীনের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে ব্রাসেলসে জোটের শীর্ষ সম্মেলনে দেওয়া বিবৃতির পর।

ন্যাটোর বক্তব্যের প্রতিক্রিয়া ইউরোপীয় ইউনিয়নে চীনের মিশন থেকে বলা হয়, ‘আমাদের প্রতিরক্ষা ও সামরিক আধুনিকায়নের প্রচেষ্টা ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত, উন্মুক্ত এবং স্বচ্ছ।’

চীনের কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমস পত্রিকায় ন্যাটোর কঠোর সমালোচনা করে বলা হয়, তাদের শান্তিপূর্ণ উন্নয়ন এবং অগ্রযাত্রার বিরুদ্ধে ‘মিথ্যে অপপ্রচার’ চালানো হচ্ছে।

‘‘ন্যাটোর উচিত হবে চীনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকা।’’

ব্রাসেলসের ওই সম্মেলন থেকে ন্যাটো চীনের আচরণকে জোটের জন্য এক ‘ধারাবাহিক চ্যালেঞ্জ’ হিসেবে বর্ণনা করার পরই এমন প্রতিক্রিয়া জানাল বেইজিং।

বিশ্বে চীনের ক্রমবর্ধমান উত্থান ঠেকাতে সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় ব্রাসেলস সম্মেলন থেকে।

জোট প্রধান জেনস স্টেলটেনবার্গ বলেন, চীনের বিরুদ্ধে ন্যাটোকে আরও শক্তিশালী নীতি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ওই সম্মেলনে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চীন ও রাশিয়ার সৃষ্ট নতুন নতুন চ্যালেঞ্জের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে ন্যাটোকে।

যদিও প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই সামরিক জোটের ইতিহাসে চীনের বিরুদ্ধে এতো কঠোর এবং বিরোধপূর্ণ অবস্থান গ্রহণের নজির নেই। মূলত তাদের প্রতিপক্ষ হিসেবে দেখা হয় রাশিয়াকে। কিন্তু এই প্রথম তারা চীনকেও সরাসরি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করলো।

Tags: চীনন্যাটোবেইজিং
Previous Post

ইসরায়েলে নতুন সরকার ক্ষমতায় এসেই গাজায় বিমান হামলা

Next Post

নিজেদের জালেই জড়ানো গোলে ফ্রান্সের কাছে হেরেছে জার্মানি

Next Post
ফ্রান্সের বিরুদ্ধে গোলের পর বাংলাদেশি ফুটবল খেলোয়াড়রা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের জালেই জড়ানো গোলে ফ্রান্সের কাছে হেরেছে জার্মানি

রয়ানএয়ার প্লেনটি বিমানবন্দরে নিরাপত্তা চেকের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলারুশ ফ্লাইটিকে নামাতে বাধ্য করেছিল: রায়ানএয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT