চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন বাধাগ্রস্ত করতে তারেক রহমান লবিস্ট নিয়োগ করেছে: নানক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:19 অপরাহ্ন 15, জুন 2021
in - সেমি লিড, রাজনীতি
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন: বাংলাদেশে যখন আবার ভ্যাকসিনের প্রয়োজন তখন বিএনপি-জামাত আর লন্ডনে বসে তারেক রহমান আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেছে বাংলাদেশ যাতে আর কোন দেশ থেকে ভ্যাকসিন আনতে না পারে।

মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (ফার্মগেট) বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১ উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগের “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১” উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন: আজ সমগ্র দেশ এক বছরের অধিক সময় করোনাভাইরাসে আক্রান্ত। এই কোভিড ভ্যাকসিন যখন পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশগুলো দিতে পারে নাই তখন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশ কোভিড -১৯ ভ্যাকসিন এনে প্রমাণ দিয়েছেন তিনিই রাষ্ট্রনায়ক, তিনিই সারা বিশ্বের একজন সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী।

“কিন্তু দুর্ভাগ্য হলো, ওই বিএনপি নামক দলটি। ওই কুলাঙ্গাররা ভ্যাকসিন প্রত্যাখ্যান করেছিল। এই ভ্যাকসিন না নেয়ার জন্য তারা বলেছিলেন। কিন্তু ভ্যাকসিন এসেছে শেখ হাসিনার নেতৃত্বে। শেখ হাসিনার নির্দেশে ভ্যাকসিন নিয়েছে দেশের মানুষ।

তিনি আরও বলেন, দুঃখজনক হলো আজকে যখন বাংলাদেশে আবার ভ্যাকসিনের প্রয়োজন তখন ওই কুলাঙ্গাররা, ওই বিএনপি-জামাত আর লন্ডনে বসে তারেক রহমান আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেছে, যাতে বাংলাদেশ আর কোন দেশ থেকে ভ্যাকসিন আনতে না পারে। ধিক তাদের রাজনীতিকে।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে সরকারের কাছে থাকা সব নথিপত্র ৬০ দিনের মধ্যে দাখিল করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিন্ন ভিন্ন জন্মদিনের বৈধতা চ্যালেঞ্জ করে শনিবার ১২ জুন হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব মামুন অর রশিদ।

এ বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, উচ্চ আদালতে মামলা হয়েছে বেগম খালেদা জিয়ার জন্মদিন ১৫ আগস্ট পালন নিয়ে।

বেগম খালেদা জিয়া বাংলার মানুষের হৃদয়ে আঘাত করেছিলেন যখন ১৫ আগস্ট তার জন্মদিন পালন করেছেন। সত্যের বাতি তিল তিল করে জ্বলে। সত্যকে কোনদিন ধামাচাপা দেয়া যায় না।

খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, আপনার স্বামী জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে ওই দিনটিতে আর আপনি পাকিস্তানি আইএসআইকে খুশি করার জন্য ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালন করে কেক কেটে আমাদের সঙ্গে বাংলার মানুষের সঙ্গে উপহাস করেছিলেন। যখন শয্যাশায়ী হয়ে গেলেন তখন জন্মদিনের তারিখটি মনের ভুলে লিখে ফেলেছিলেন ওই হাসপাতালের বেডে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেন, আদালতে মামলা হয়েছে জন্ম তারিখের ব্যাপারে সিদ্ধান্ত দেবে আদালত? কি অপরাধ করেছে বেগম জিয়া, কি অপরাধ করেছেন আপনারা? সেটি আদালত রায় দেবে তার জন্য অপেক্ষা করেন। আদালত স্বাধীনতা আছে। তাই মির্জা ফখরুলের আঁতে ঘা লেগেছে।

“সে কারণে আজকে বলেছে এই দেশে আদালত নিরপেক্ষ নয়? কি কারণে নিরপেক্ষ নয়? বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ এর ব্যাপারে নির্দেশনা দেবে সেই কারণে? এমন প্রশ্ন তোলেন নানক।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যেে নানক বলেন,আমাদের সতর্ক থাকতে হবে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে সাহসী নেত্রী শেখ হাসিনা আমাদের জাতিকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে যেমনি বিএনপি’র সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেয়া হয়েছিল, যেভাবে বিএনপি-জামাত-হেফাজতের সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেয়া হয়েছিল, তেমনি আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে সাংগঠনিক শক্তি অর্জনের মধ্য দিয়ে, জনগণের সঙ্গে আত্মার আত্মীয়তা গড়ে তোলার মধ্য দিয়ে তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে।

কৃষকলীগের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিসহ তাদের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতার বিষয়েও প্রশংসা করেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা। সভায় সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

Tags: জাহাঙ্গীর কবির নানকতারেক রহমানভ্যাকসিন
Previous Post

দেশে অনুমোদন পেল জনসনের ভ্যাকসিন

Next Post

চর চটকি মারায় আধুনিক কিল্লা স্থাপনে রক্ষা পেল কয়েকশত মহিষ

Next Post
নৌকা ও মানুষসহ আধুনিক কিল্লা স্থাপনা নদীতে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চর চটকি মারায় আধুনিক কিল্লা স্থাপনে রক্ষা পেল কয়েকশত মহিষ

ঢাকার কেন্দ্রীয় কারাগার ভবনের সামনে মূর্তি ও গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৫ ত্রিপুরা পরিবারকে উচ্ছেদ না করতে হাইকোর্টের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT