করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৯ জুন থেকে আবারও ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। এ দফায় চীন ও যুক্তরাষ্ট্র থেকে পাওয়া সিনোফার্ম এবং ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে।
সোমবার সাংবাদিকদের এতথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান: যে ভ্যাকসিন পাওয়া গেছে, তা দিয়ে ভ্যাকসিনেশন প্রোগ্রাম আবার চালু হবে। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। দেশের বিভিন্ন স্থানে করোনা আবার বাড়ছে। হাসপাতালে শয্যা কম। করোনা বেশি বাড়লে সেবাও ব্যাহত হবে। তাই প্রতিরোধের ওপর জোর দিতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে।









