চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুঃখ প্রকাশ’ করে শাস্তি এড়াল মোহামেডান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 09, জুন 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলতে মাঠে থাকা দুই ক্রিকেটার, একজন ব্যাট হাতে, অন্যজন উইকেটের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টি আসরে মোহামেডানের অনুশীলনে জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগ উঠেছিল। শুনানিতে অভিযোগ স্বীকারও করে নিয়েছে ক্লাবটি। কোনো শাস্তি অবশ্য পেতে হল না। কেবল ‘দুঃখ প্রকাশ’ করেই শাস্তি এড়িয়েছে মোহামেডান।

ডিপিএল আয়োজক কমিটি সিসিডিএম মোহামেডানের অনুশীলনে জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগ তদন্ত করেছে। মঙ্গলবার যার শুনানি হয়েছে। বুধবার সিসিডিএম’র চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ ভিডিও বার্তায় সেটির ফল জানিয়েছেন।

‘আমরা বিসিবি ও সিসিডিএম থেকে শুনানি করেছি। মোহামেডান ক্লাবের শীর্ষ কর্তারা ছিলেন, অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন, ম্যানেজার ছিলেন। দুর্ভাগ্যজনক, সুরক্ষা বলয় ভাঙার ঘটনা ঘটেছে। তারাও অবগত, তারা এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।’

ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য মোহামেডানকে নোটিশও দেবে সিসিডিএম। যদিও শুরুতে কঠোর শাস্তির কথা জানানো হয়েছিল।

গত ৪মে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মোহামেডানের দলীয় অনুশীলনে কেউ বায়ো বাবল ভেঙেছেন। তখন কারো নাম অবশ্য উল্লেখ করেনি বোর্ড। সাদা-কালোদের অধিনায়ক সাকিব আল হাসান সেদিন মিরপুরে ঐচ্ছিক অনুশীলন করেছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেদিন জানায়, কীভাবে করোনাকালীন রীতি ভাঙা হয়েছে তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে টাইগার ক্রিকেট প্রশাসন।

ডিপিএল আয়োজক কমিটি সিসিডিএম’র চেয়ারম্যান কাজী ইনাম আহমেদের বরাত দিয়ে বলা হয়েছিল, ‘এই খবর আমাদের হতাশ করেছে। বিসিবি ও সিসিডিএম বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নিয়েছে। আমাদের কাছে প্রতিটি দল, খেলোয়াড় ও অফিসিয়ালদের সুস্বাস্থ্য ও নিরাপত্তাই সবার আগে গুরুত্ব পেয়ে থাকে। বায়ো সিকিওর বাবল, দলের আবাস তৈরিতে আমরা উল্লেখযোগ্য সংখ্যাক পরিমাণ টাকা বিনিয়োগ করেছি।’

‘যে বা যারা ভেঙেছেন আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব এবং ভবিষ্যতে যেন আর এমন ঘটনা না ঘটে সে ব্যবস্থাও নেব।’

Tags: বঙ্গবন্ধু ডিপিএল-২০২১বিসিডিএমবিসিবিমোহামেডানলিড স্পোর্টসসাকিব
Previous Post

শনাক্তের হার বেড়ে মৃত্যু কমেছে

Next Post

ড. হারুন-অর-রশিদের নতুন বই ‘সোহরাওয়ার্দী বনাম বঙ্গবন্ধু’

Next Post
সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধুর ছবি সহ বইয়ের কভার, ড. হারুন-অর-রশিদের নতুন বই. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. হারুন-অর-রশিদের নতুন বই ‘সোহরাওয়ার্দী বনাম বঙ্গবন্ধু’

শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের ওপর ফাইজারের ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT