চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিডিয়াতে আমার কোনো বাজে রিউমার নেই: ফারিয়া শাহরিন

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
6:37 অপরাহ্ন 07, জুন 2021
in বিনোদন
A A
ফারিয়া শাহরিনের তিনটি ছবি, বিভিন্ন পোশাক ও পোজে. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল ঈদে প্রচারিত কয়েক শতাধিক নাটকের মধ্যে প্রশংসিত হয়েছে বেশকিছু নাটক। এরমধ্যে আছে ফারিয়া শাহরিন অভিনীত ‘সাদা মানুষ’। সুমন আনোয়ারের পরিচালনায় নাটকে তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ‘সাদা মানুষ’ প্রচারের পর ফারিয়া শাহরিন অনুভব করছেন, অভিনেত্রী হিসেবে দর্শকদের কাছ থেকে অন্যরকম সাড়া পাচ্ছেন। যা তার মন ছুঁয়ে যাচ্ছে। এই নাটকটি সহ সাম্প্রতিক পরিকল্পনা নিয়ে এই অভিনেত্রী কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সাথে:

গত ঈদে আপনার কতগুলো নাটক প্রচার হয়েছে?
লেকু দ্য বস, মানবিক প্রেম, তোমায় আমায় মিলে, জামাই ভার্সেস শ্বশুর এবং সাদা মানুষ। মোট পাঁচটি নাটক প্রচার হয়েছে। কাজ করেছি অনেকগুলো কিন্তু প্রচার হয়েছে সংখ্যায় কম। করোনার কারণে শুরুর দিকে ঈদের জন্য কাজ করিনি। বাসায় থাকতে বোরিং লাগছিল। তাই ধীরে ধীরে কয়েকটি কাজ করেছি তাও শেষ দিকে।

ফারিয়া শাহরিন ও তার বাবা একসঙ্গে ছবি, মিডিয়াতে তার মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ
‘সাদা মানুষ’ নাটকে সহ-শিল্পী মোশাররফ করিমের সঙ্গে ফারিয়া

‘সাদা মানুষ’ নাটকের মাধ্যমে অনেকদিন পর আপনি আলোচনায়। কেমন লাগছে?
দেশ ও দেশের বাইরে ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে তুমুল আলোচনা দেখেছি। সবাই আমাকে নাটকের চরিত্র ‘অন্তরা’ নামে ডেকেছে। ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয়তাটা ভিন্ন। পুরোপুরি ভাইরাল। ওই নাটকে মানুষের কাছে ভালো লেগেছে আমার বিউটি, ওয়ে অব টকিং। কিন্তু ‘সাদা মানুষ’ নাটকে অন্য এক ফারিয়াকে দেখে মানুষ প্রশংসা করছে। এর আগে সবাই আমার গ্ল্যামারাস কাজ দেখেছেন। ভাঙতে দেখেনি। আমি নিজেও মাঝেমধ্যে বিরক্ত হই, সবসময় বড় লোকের মেয়ের চরিত্র পাই। কিন্তু ‘সাদা মানুষ’ নাটকে যে চরিত্রটি করেছি এর মাধ্যমে নিজেকে ভেঙেছি। মানুষ ভীষণভাবে পছন্দ করেছেন। প্রত্যেকের মন্তব্য আমার মন ছুঁয়ে গেছে। আমার নতুন একটি পরিবার হয়েছে। তারাও খুব প্রশংসা করেছেন। তারা বলেছেন, এমন ভালো কাজে আমাকে দেখতে চান।

ভিউয়ের হিসেব করলে দুই সপ্তাহে ২৫ লাখের বেশি দর্শক দেখেছেন। তবে ভিউয়ের চেয়ে আমি কমেন্ট পড়ি বেশি। অনেকেই লিখেছেন, ফারিয়া শাহরিন মোশাররফ করিমের সঙ্গে টেক্কা দিয়ে অভিনয় করেছেন! এটা অনেক বড় কমপ্লিমেন্ট। ‘ব্যাচেলর পয়েন্ট’ আমাকে আলোচনায় এনেছে এবং সাদা মানুষ দেখে মানুষ আমার অভিনয়ের ফ্যান হয়েছে।

ফারিয়া শাহরিনের সুন্দর ছবি, পিঙ্ক শার্ট ও কালো প্যান্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ এ নাটকের শুটিংয়ের গল্প জানতে চাই?
দুই বছর আগে এ নাটকের শুটিং করেছিলাম। প্রমো দেখানোর পরেও তখন টিভিতে প্রচার হয়নি। তখন মালয়েশিয়া থেকে লেখাপড়া শেষ করে এসেছি। যখন শুটিং করেছিলাম জ্বর ছিল। পতিতার চরিত্র জানতে পেরে ভড়কে গিয়েছিলাম। কিন্তু সুমন আনোয়ার ভাই বলেছিলেন, পতিতাদের কর্মের বাইরেও জীবন থাকে। তাই দেখাবো। শুটিংয়ের সময়ই মনে হচ্ছিল এই কাজ দিয়ে কিছু একটা হবে। যতবার কান্নার দৃশ্যে অভিনয় করেছি কোনো গ্লিসারিন ব্যবহার করিনি। পরিচালক সুমন আনোয়ার ভাই এমনভাবে চরিত্রটি আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আমি বিশ্বাসই করে ফেলেছি ওটাই আমি। এজন্য হয়তো ভালো অভিনয় করতে পেরেছি। প্রচারের পর অভিনয় দিয়ে এতো প্রশংসা পেয়েছি যে বলার বাইরে। বেশিরভাগ মানুষ শেষ দৃশ্যের বেশি প্রশংসা করছেন। ওখানে কোনো চিত্রনাট্য ছিল না। পরিচালক আমার উপর ছেড়ে দিয়েছিলেন। আমার মধ্যে যে কথাগুলো ছিল তাই বলেছি। সামনের দৃশ্যগুলো একেবারে আনকাট ছিল। পরিণত অভিনয় করেছি মানুষ এই মন্তব্যটা বেশি করেছেন।

সহশিল্পী হিসেবে মোশাররফ করিমকে কেমন দেখলেন?
মোশাররফ করিম ভাই একেবারে ম্যাচিউরড অভিনেতা। তার মতো অভিনেতার সঙ্গে কাজ করতে পারলে বিপরীতে যে থাকেন তার অভিনয়ও চলে আসে। তিনি না থাকলে এতো ভালো অভিনয় হয়তো করতে পারতাম না। আমি বারবার তাকে জিজ্ঞেস করতাম, কী করলে ভালো অভিনয় বেরিয়ে আসবে। উনি সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন। তার থেকে অভিনয়ের প্রতিটি স্টেপে সবসময় শেখার আছে।

আপনার সমসাময়িক অনেকেই আপনার চেয়ে বেশি ব্যস্ত। তুলনামূলক আপনাকে কম কাজে দেখা যায় কেন?
ভালো গল্প পাই না। ‘ব্যাচেলর পয়েন্ট’ এর পর অনেক কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু মন মতো ভালো গল্প কম পেয়েছি। হতে পারে, পরিচালকদের বিশ্বাস কম ছিল যে আমি পারবো কিনা! আমার ধারণা, সাদা মানুষের পর থেকে এখন সবাই বিশ্বাস করবে, ফারিয়া ভালো অভিনয় করতে জানে। ঈদের পর বেশকিছু চিত্রনাট্য পেয়েছি। এরমধ্যে একটা খুব ভালো লেগেছে। সহশিল্পী আছেন ফজলুর রহমান ভাই। আমি সিরিয়াসলি খুব ভালো গল্প ও চরিত্র খুঁজি। এখন অভিনয়ের সুযোগ না থাকলে সেইসব কাজ ছেড়ে দিচ্ছি। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, দশটি নাটকের চিত্রনাট্য যদি পাই এরমধ্যে নয়টি গল্পই প্রেম ভালোবাসা কেন্দ্রিক। এতোই যদি বেছে কাজ করি তাহলে দেখা যাবে আমি কাজই করতে পারবো না। তবে একটু অভিনয়ের সুযোগ থাকলে সেগুলো করছি।

স্পষ্টবাদী হিসেবে খ্যাতি আছে আপনার। মুখের উপর সব বলে দেন, কাজ কম পাওয়ার এটাও কি একটা কারণ?
সত্যি জানি না। তবে কিছু ইস্যু ছিল সেগুলোর কারণে মানুষের ধারণা এমন হতে পারে। হয়তো মানুষ আমাকে একটু ভয়ও পায়। প্রথমে এসবের জন্য কিছু সমস্যায় পড়তে হয়েছে। তবে আমি আলহামদুলিল্লাহ্‌ ভালো কাজ করছি। মিডিয়াতে আমার কোনো বাজে রিউমার নেই। তাই আমি আশা করছি, আগামীতে আরও ভালো এবং মনের মতো চিত্রনাট্য ও চরিত্র পাবো। যেখানে নিজেকে ভাঙতে পারবো।

নতুন সিনেমাতে কাজ করতে ইচ্ছে হয়?
যখন সিনেমাটি করেছিলাম ওই সময়টা আমার ক্যারিয়ারে শুরুর দিকে ছিল। অনেকটা অভিনয়ে অপরিণত ছিলাম। অভিনয়ের ‘অ’ বুঝতাম না। আগে ওতোটা মনোযোগীও ছিলাম না। লেখাপড়ার প্রেসার ছিল। এখন সিনেমার চেয়ে আমি অভিনয় করতে চাই। সিনেমাতে যদি অভিনয়ের সুযোগ থাকে অবশ্যই করবো। আর এখন অনেক গল্প কেন্দ্রিক স্মার্ট সিনেমা হচ্ছে। নাচানাচি নির্ভর সিনেমা কম হচ্ছে। কারণ আমি নাচতে পারি না। ছোটবেলা থেকেই অভ্যাস নেই। স্টেজ ফোবিয়া আছে। কখনও উঠিনি। তবে যারা নাচ জানেন তাদের হ্যাটস অফ। তাই এসবের বাইরে অভিনয়ের সুযোগ আছে এমন সিনেমা পেলে অবশ্যই কাজ করবো।

Tags: ঈদের নাটকফারিয়াফারিয়া শাহরিনমোশাররফ করিমলিড বিনোদনশাহরিনসহশিল্পীসাদা মানুষসিনেমা
Previous Post

ছয় দফা: বাঙালি জাতীয়তাবাদের উত্থানের ইতিহাস

Next Post

রপ্তানিতে নীতি সহায়তার সময় আরও ৬ মাস বাড়ল

Next Post
বাংলাদেশ ব্যাংকের লোগো ও ঢাকা শহরের আধুনিক ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রপ্তানিতে নীতি সহায়তার সময় আরও ৬ মাস বাড়ল

জাপানে ভূমিকম্পের সময়ের সিগন্যালের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে আবারও ভূমিকম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT