চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে কর্মীপুরুষ প্রণব সাহাকে স্মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:38 অপরাহ্ন 07, জুন 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রয়াত প্রণব সাহাকে স্মরণে কর্মীপুরুষের শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের জয়েন্ট এডিটর প্রণব সাহার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার। চ্যানেল আই গভীর শ্রদ্ধাভরে এ কর্মীপুরুষকে স্মরণ করছে। 

নির্লোভ-নিভৃতচারী এ সাংবাদিক নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ২০১৮ সালের ৭ জুন ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

১৯৫৪ সালের ১৫ জানুয়ারি মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে জন্ম হয় প্রণব সাহার। জন্ম মানিকগঞ্জে হলেও মামাবাড়ি টাঙ্গাইল হওয়ায় সেখানকার সুপরিচিত করটিয়া কলেজে লেখাপড়া করেন তিনি।

বিভিন্ন ম্যাগাজিনে লেখার মধ্য দিয়ে লেখালেখিতে হাতেখড়ি তার। ১৯৮৪ সালে কর্মজীবন হিসেবে প্রণব সাহা সাংবাদিকতা জগতে প্রবেশ করেন। দৈনিক বাংলার বাণী পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে কাজ শুরু করেন তিনি।

প্রণব সাহা বাংলার বাণীতে কর্মরত অবস্থায়ই ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব জার্নালিজম’ (আইওজে)-এর আমন্ত্রণে পেশাগত প্রশিক্ষণের জন্য রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) সফর করেন।

দৈনিক বাংলার বাণী পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত শেষদিনেও পত্রিকাটির সঙ্গে ছিলেন প্রণব সাহা।

বাংলার বাণী বন্ধ হয়ে যাওয়ার পর ২০০১ সালে চ্যানেল আইতে যোগ দেন তিনি। ২০০১ সালেই জন্ম নিয়েছিল বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল আইয়ের বার্তা বিভাগ। চ্যানেল আই নিউজের সেই জন্মলগ্ন থেকেই সাথে ছিলেন প্রণব সাহা।

প্রথমে ইন্টারন্যাশনাল ডেস্ক ইনচার্জ হিসেবে যোগ দিলেও সময়ের সাথে সাথে নিজের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিয়ে চ্যানেল আইয়ের উচ্চতর পদে নিজেকে আসীন করেন। পরিচিতি পান সবার ‘দাদা’ হিসেবে।

চ্যানেল আইয়ের পক্ষ থেকেও প্রণব সাহা পেশাগত প্রয়োজনে যুক্তরাষ্ট্র ও জাপানসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

প্রণব সাহা জাতীয় প্রেসক্লাবের সদস্য ছিলেন। এছাড়াও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বেশ কয়েকটি পেশাদার সাংবাদিক সংগঠনের সদস্য ছিলেন তিনি।

চ্যানেল আইতে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখি করতেন।

সর্বশেষ চ্যানেল আইয়ের জয়েন্ট এডিটর হিসেবে ছিলেন প্রণব সাহা। সেই পদে দায়িত্বরত অবস্থায় ২০১৮ সালের ৭ জুন ভোর ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সেদিন তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।

নিষ্ঠাবান সাংবাদিক প্রণব সাহার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা। তার আত্মার শান্তি কামনায় পারিবারিকভাবে প্রার্থনার আয়োজন করা হয়েছে।
Tags: কর্মীপুরুষচ্যানেল আইপ্রণব সাহা
Previous Post

দিলীপ কুমারের শারীরিক অবস্থা স্থিতিশীল

Next Post

পাকিস্তানে যাত্রীবাহী দু’টি ট্রেনের সংঘর্ষে বহু হতাহত

Next Post
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেন ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে যাত্রীবাহী দু’টি ট্রেনের সংঘর্ষে বহু হতাহত

বাংলাদেশের রাজনীতিবিদরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্বাধীনতায় যাদের আস্থা নেই, তারাই ৬ দফা অস্বীকার করে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT