চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিক সেবায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অ্যাপ এবং হটলাইন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 05, জুন 2021
in বাংলাদেশ
A A
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নাগরিক সেবা অনুষ্ঠানে শিশু ও অভিভাবকদের স্বাগত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নাগরিক সেবায় চালু রয়েছে ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপ, জরুরী সেবায় ৩৩৩ নম্বর এবং ডিএনসিসির ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন।

শনিবার সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, সম্মানিত নাগরিকদের তথ্য ও সেবা গ্রহণ, মতামত জানানো এবং অভিযোগ দাখিলের জন্য “সবার ঢাকা” মোবাইল অ্যাপ, জরুরী সেবা সংক্রান্ত ৩৩৩ নম্বর এবং ডিএনসিসির ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন চালু রয়েছে।

আতিকুল ইসলাম বলেন, “সবার ঢাকা” মোবাইল অ্যাপটি ব্যবহার করে যে কোন নাগরিক অতি সহজেই এলাকার রাস্তা, মশক, সড়ক বাতি, আবর্জনা, জলাবদ্ধতা, পাবলিক টয়লেট, নর্দমা ও অবৈধ স্থাপনা এই আটটি বিষয়ে সরাসরি তার মতামত কিংবা অভিযোগ ডিএনসিসির কাছে তুলে ধরতে পারেন। অ্যাপটির মাধ্যমে এ সংক্রান্ত অভিযোগ দাখিলের পর নাগরিকরা দ্রুততম সময়ের মধ্যেই উক্ত সমস্যার সমাধান পাচ্ছেন।

তিনি বলেন, খাদ্য সহায়তাসহ যে কোন জরুরী সেবা সংক্রান্ত বিষয়ে যোগাযোগের জন্য ৩৩৩ নম্বর এবং ডিএনসিসির বিভিন্ন তথ্য ও সেবা সংক্রান্ত সহায়তা পাওয়ার জন্য ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন সচল রয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, ভিটামিন “এ” এর অভাবে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রাতকানা ও অন্ধত্বসহ চোখের নানা রোগ দেখা দেয়। এছাড়া রক্তশূন্যতা এমনকি শিশুর মৃত্যু হতে পারে। তাই শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন “এ” অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মোঃ আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এর ১০টি অঞ্চলের আওতাধীন ৫৪টি ওয়ার্ডের ১ হাজার ৯ শত ৫টি কেন্দ্রে একযোগে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। ৫ জুন ২০২১ থেকে ১৯ জুন ২০২১ পর্যন্ত মোট ১৪ দিন এই ক্যাম্পেইন পরিচালিত হবে।

তিনি বলেন, ৬ মাস থেকে ১১ মাস বয়সী সকল শিশু একটি নীল রঙের ভিটামিন ‘এ” ক্যাপসুল (১ লাখ আই ইউ) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল (২ লাখ আই ইউ) খাওয়ানো হবে।

ডিএনসিসির মেয়র আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল এলাকায় একযোগে শুরু হওয়া ১৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ডিএনসিসি বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিস্কার কার্যক্রম শুরু করেছে, জনগণের সহায়তায় তা অব্যাহত থাকবে।

মোঃ আতিকুল ইসলাম বলেন, তিনি কথায় নয় কাজে বিশ্বাসী বলেই পহেলা জুন ঢাকায় দীর্ঘ সময় ধরে রেকর্ড ৮৫ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হলেও দ্রুততম সময়ের মধ্যেই নগরবাসীকে জলজট থেকে মুক্ত করা সম্ভব হয়েছে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনীয়া প্রতিরোধে পহেলা জুন থেকে চিরুনী অভিযান পরিচালিত হচ্ছে, আগামী ১২ জুন পর্যন্ত তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: ডিএনসিসিমেয়র মোঃ আতিকুল ইসলাম
Previous Post

এক বছরে ব্যবহৃত ৭৮ হাজার টন পলিব্যাগ বর্জ্য

Next Post

আজ মৃত্যু বেড়ে ৪৩

Next Post
বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ মৃত্যু বেড়ে ৪৩

স্বাস্থ্যমন্ত্রী মুখে মাস্ক পরে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিডিপিতে আমরা ছাড়া পৃথিবীর সব দেশ মাইনাসে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT