চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্রগুলো দ্রুত খুলতে ট্যুর অপারেটরদের দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:13 অপরাহ্ন 03, জুন 2021
in অর্থনীতি
A A
সবুজ পাহাড়ে সুন্দর পর্যটন কেন্দ্রের দৃশ্য, কুয়াশাচ্ছন্ন পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার স্বাস্থবিধি মেনে চলার শর্তে পরিবহন, দোকানপাট ও অন্যান্য সবকিছু খুলে দিয়েছে। এই যুক্তিতে স্বাস্থবিধি ও এসওপি মেনে চলার শর্তে বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের পর্যটন শিল্পের সংগঠন ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)’।

মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রভাবে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে পর্যটন শিল্প। গত বছরের করোনার কারণে পর্যটনের সঙ্গে সম্পৃক্তদের ক্ষতির পরিমাণ ২০ হাজার কোটি টাকার বেশি। শুধু টোয়াব সদস্যদের ক্ষতি হয়েছে পাঁচ হাজার সাতশ’ কোটি টাকা। আর চলতি বছরের মার্চ থেকে সবকিছু স্থবির হওয়ায় পর্যটন খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ছে। জুন পর্যন্ত করোনার এই পরিস্থিতি অব্যাহত থাকলে ট্যুর অপারেটরদের ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় ছয় হাজার আটশ’ কোটি টাকা। চলমান পরিস্থিতি আগামী ডিসেম্বর পর্যন্ত বর্ধিত হলে ক্ষতির পরিমাণ প্রায় ৯ হাজার কোটি টাকা হতে পারে।

টোয়াব বাংলাদেশের পর্যটন শিল্পকে ধ্বংসের হাত রক্ষার জন্য ৫টি দাবি জানিয়েছে। তাদের দাবিগুলো হচ্ছে— ১. পর্যটন শিল্পকে ধ্বংসের হাত রক্ষার জন্য পর্যটন কেন্দ্রগুলো স্বাস্থবিধি ও এসওপি মেনে ধারন ক্ষমতার ৫০ ভাগ পর্যটক সেবা দেওয়ার শর্তে দ্রুত খুলে দেওয়া। ২. ট্যুর অপারেটরদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা। ৩. ট্যুর অপারেটরদের ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স রিনিউয়াল ফি মওকুফ করা। ৪. টোয়াব সদস্যদের ও টোয়াবের সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকাদানের ব্যবস্থা করা। ৫. বাংলাদেশের পর্যটন শিল্পের যথাযথ উন্নয়ন ও বিকাশে পর্যটনের জন্য একটি স্বতন্ত্র মন্ত্রণালয় করা।

Tags: করোনাকরোনাভাইরাসখুলে দেওয়ার দাবিটোয়াবপর্যটন স্পট
Previous Post

নওগাঁয় শনাক্তের হার ১৪ দশমিক ৭০ শতাংশ

Next Post

দিলীপ কুমার ও রাজ কাপুরের পাকিস্তানের বাড়ি পরিণত হবে জাদুঘরে

Next Post
দিলীপ কুমার ও রাজ কাপুরের পাকিস্তানের বাড়ির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিলীপ কুমার ও রাজ কাপুরের পাকিস্তানের বাড়ি পরিণত হবে জাদুঘরে

উপকূলীয় এলাকা বন্যার কারণে মানুষ ও মালামাল পরিবহন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটে প্রাধান্য পাক উপকূল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT