চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলতে তাড়াহুড়ো করবে না কানাডা

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:57 পূর্বাহ্ন 01, জুন 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক, প্রবাস সংবাদ
A A
কানাডার সীমান্ত খোলার বিষয়ে সংবাদ উপস্থাপক. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন,যুক্তরাষ্ট্রের সীমানা দিয়ে অপ্রয়োজনীয় যাতায়াতের জন্য পুনরায় চালু করতে তাড়াহুড়ো করবে না কানাডা। যদিও দেশটির বেশিরভাগ জায়গায় নতুন কোভিড আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে।

সীমান্তের উভয় প্রান্তে ভ্যাকসিনের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পুনরায় খোলার পরিকল্পনা থাকলেও হোয়াইট হাউস গত সপ্তাহে বলেছে, কানাডার সীমানা কখন বা কীভাবে পুনরায় চালু করা যায় তা সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ব্যবসায়িক দল এবং আইন প্রণেতাসহ ভারমন্ট গভর্নস, ফিল স্কট এবং নিউইয়র্ক রেপ ব্রায়ান হিগিন্স উভয় দেশকে একটি পরিকল্পনা নিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, অনেক লোক সীমান্ত পুনরায় খুলতে আগ্রহী হওয়ার পরেও বিধিনিষেধকে সতর্কতার সাথে মেনে চলা এবং সবার আগে কানাডিয়ানদের সুরক্ষার কথা মাথায় রাখা দরকার।

তিনি আরও বলেন, আমরা সঠিক পথে আছি, তবে আমরা কানাডিয়ানদের স্বার্থের ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত নেব এবং অন্যান্য দেশ কী চাইলো তার ভিত্তিতে নয়।

জাস্টিন ট্রুডো এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য গত বছরের মার্চ মাস থেকে কানাডায় করোনাভাইরাস শনাক্তের পর থেকেই দেশটির নাগরিকদের সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখতে কানাডা সরকারের উদ্যোগ ইতিমধ্যেই সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।

বিশিষ্ট কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান বলেন- দ্রুত গতিতে ভ্যাক্সিনেশন কাভারেজ আর কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ ব্যতিত অন্যকোন বিকল্প পথ যে খোলা নেই, দ্রুত কোভিড পরিস্থিতির উন্নয়ন সে কথাটিই প্রমাণ করে। জীবন জীবিকার উন্নয়ন আর দীর্ঘ শিক্ষা বিরতি সামাজিক ও মনোজাগতিক ক্ষেত্রে যে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করেছে তা থেকে উত্তরণে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে জাস্টিন ট্রুডোর সরকার।

অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং এন্ড জিও সাইন্টিস্ট অফ আলবার্টার ক্যালগেরি শাখার কোষাধক্ষ্য প্রকৌশলী মোহাম্মদ কাদির বলেন,করোনা শুরুর প্রথম থেকেই কানাডা সরকারের প্রতিটি পদক্ষেপই ছিল প্রশংসিত। নাগরিকদের স্বাস্থ্যসুরক্ষা এবং অর্থনীতি স্থিতিশীল রাখতে বিভিন্ন প্রণোদনাও প্রশংসার দাবি রাখে।

দেশটির স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ আর বিধিনিষেধের কারণে করোনার প্রকোপ কমতে শুরু করেছে কানাডায়।

Tags: কানাডা
Previous Post

করোনার বিভিন্ন ধরণকে গ্রীক অক্ষরে নতুন নামকরণ

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে লকডাউন সময় আবারও বাড়লো

Next Post
রোহিঙ্গা ক্যাম্পের ঝুপড়ি ঘর ও মানুষজনের চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে লকডাউন সময় আবারও বাড়লো

নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ অফিসারদের টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ অফিসারদের টি-টুয়েন্টি টুর্নামেন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT