চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিড়ি শিল্পকে ধ্বংস করতে চায় সিগারেট কোম্পানি ও এনজিও’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:49 অপরাহ্ন 26, মে 2021
in অর্থনীতি
A A
জনগণের সমাবেশে বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি সিগারেট কোম্পানিসহ দেশীয় কিছু এনজিও বিড়ি শিল্পকে ধ্বংস করতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ষড়যন্ত্রমূলক অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে- এমন অভিযোগ করে এই প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়েছে।

ফেডারেশনের সভাপতি এমকে বাঙ্গালীর সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মায়া বেগম প্রমুখ।

বক্তারা বলেন, বিড়ি দেশের প্রাচীন শ্রমঘন শিল্প। এ শিল্পে প্রান্তিক জনগোষ্ঠীর অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, শারীরিক বিকলাঙ্গ, নদী ভাঙ্গন ও চর এলাকার মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু বিদেশি সিগারেট কোম্পানি ও এদেশিয় কিছু এনজিও বিড়ি শিল্পকে ধ্বংস করতে ষড়যন্ত্রে লিপ্ত। বিশেষ করে বাজেটের সময় বিড়িতে মাত্রাতিরিক্ত শুল্কারোপের জন্য এনবিআরকে নানা প্রস্তাব দেন। তারা মুখে ধূমপান বিরোধী কথা বললেও বিদেশি সিগারেটকে রক্ষা করে দেশীয় শিল্পকে ধ্বংস করতে চায়।

সংগঠনের নেতারা বলেন, আগামী ২০২১-২০২২ অর্থবছরের বাজেটেও বিড়ি শিল্পকে ধ্বংস করতে জাতীয় রাজস্ব বোর্ডে ষড়যন্ত্রমূলক অতিরিক্ত শুল্কারোপের প্রস্তাব দেয়া হয়েছে। আমরা এ ষড়যন্ত্রমূলক প্রস্তাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় বক্তারা চলতি বাজেটে বৃদ্ধিকৃত প্রতি প্যাকেটে ৪ টাকা মূল্যস্তর সম্পূর্ণ প্রত্যাহার, বিড়ির উপর অর্পিত ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোসহ বিভিন্ন এনজিওর ষড়যন্ত্র বন্ধ ও বিড়িকে কুটির শিল্পের মর্যাদার দাবি জানান।

Tags: এনবিআরবাজেটবিড়িবিড়ি শ্রমিক
Previous Post

বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন এওয়ার্ড বিজয়ী যারা

Next Post

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

Next Post
বাংলাদেশের একজন কর্মকর্তা ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কখনও ভাবিনি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে আসব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT