চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাচারের সময় চার কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
5:50 অপরাহ্ন 24, মে 2021
in কক্সবাজার, জনপদ
A A
পাচারের সময় চার কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার, আটক ৭ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাচারের সময় কক্সবাজারের রামু থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের একজন রোহিঙ্গা।এসময় উদ্ধার হওয়া দেড় লাখ ইয়াবার আনুমানিক বাজার মূল্য চার কোটি টাকার বেশী বলে জানিয়েছে ডিবি পুলিশের কর্মকর্তারা।

সোমবার দুপুরে কক্সবাজারের রামু-মরিচ্যা সড়ক ব্যবহার করে ইজিবাইকে পাচারকালে এসব ইয়াবাসহ ২ কারবারিকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন, উখিয়া উপজেলার ওয়ালাপালং এলাকার রশিদ আহমদের ছেলে আবুল হাশেম (২৩) ও তার সহযোগী কুতুপালং রোহিঙ্গা শিবিরের ৬নং ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা আবু সিদ্দিকের ছেলে মোহাম্মদ আলম (২০)।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রামু-মরিচ্যা সড়কে একটি ইজিবাইকে করে ইয়াবার বড় একটি চালান পাচার হতে পারে এমন সংবাদে অভিযানে যায় ডিবির একটি টিম। এসময় ইজিবাইকে করে কাটুনে মোড়ানো ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

দুপুরে ব্রিফিংকালে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম বলেন, পুলিশি তৎপরতা শুরু হওয়ায় মাদক কারবারিরা ভিন্ন ভিন্ন পন্থা ব্যবহার করছে। আমরাও জোরালো অভিযান শুরু করেছি। কোনভাবেই মাদক কারবারিদের মাথা গজানোর সুযোগ দেয়া হবে না। মাদক নিয়ে কক্সবাজারের জেঠুর নাম রয়েছে তা গোছাতে কাজ করছে কক্সবাজার জেলা পুলিশ।

মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদারদের কোনভাবেই ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন পুলিশ সুপার।

Tags: ইয়াবাকক্সবাজারমাদক
Previous Post

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি

Next Post

ইয়াসের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কৃষকদের সতর্ক থাকার আহ্বান

Next Post
তীব্র ঘূর্ণিঝড় ইয়াসের ছবি, উপকূলীয় অঞ্চলে প্রভাব বিস্তার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়াসের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কৃষকদের সতর্ক থাকার আহ্বান

সিডনির ব্লু মাউন্টেইনসিনিক ওয়ার্ল্ডে পরিবারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিডনির ব্লু মাউন্টেইনসিনিক ওয়ার্ল্ড-স্বপ্নের ঘোরে কাটানো একটা দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT