চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংক থেকে সহজেই টাকা আনুন ‘নগদ’ ওয়ালেটে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:21 অপরাহ্ন 23, মে 2021
in অর্থনীতি
A A

কোভিডের এই সময়ে সকল ডিজিটাল সেবা ঘরে বসে নিতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ওয়ালেটে টাকা আনতে পারবেন দেশের প্রধান প্রধান বাণিজ্যিক ব্যাংকের গ্রাহকেরা। এর জন্য গ্রাহকদের বাড়তি কোনো খরচ করতে হবে না।

এ ছাড়া বাংলাদেশে ইস্যুকৃত যেকোনো ভিসা ও মাস্টার কার্ড ব্যবহার করে বিনা খরছে ‘নগদ’ ওয়ালেটে টাকা যোগ করার সুযোগ তো রয়েছেই। কোভিডের এই সময়ে সেবা দুটি কোটি গ্রাহককে আর্থিক লেনদেনের স্বাধীনতা দিয়েছে।

দেশের দ্রুততম বর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ গ্রাহকের সুবিধার কথা চিন্তা করে খুবই দ্রুততার সঙ্গে ১৩টি ব্যাংকের সঙ্গে সেবাটি চালু করেছে। বর্তমানে মিডল্যান্ড ব্যাংক, এক্সিম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কমিউনিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এনআরবিসি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের সঙ্গে সেবাটি চালু করেছে। ব্যাংকগুলোর গ্রাহকেরা চাইলেই যেকোনো সময় তাদের অ্যাকাউন্ট থেকে মুহূর্তে ‘নগদ’ ওয়ালেটে টাকা আনতে পারবেন।

মাত্র দুই বছরের মধ্যে এতগুলো বড় ব্যাংকের সঙ্গে চুক্তি করার ঘটনা দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে খুবই বিরল। খুব শিগগিরই আরো বেশ কিছু ব্যাংকের সঙ্গে ‘নগদ’ এমন চুক্তি করতে যাচ্ছে। ফলে সেবার কলেবর আরো বৃদ্ধি পাবে।

এ বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “মানুষের জীবনকে সহজ করতে শুরু থেকেই ‘নগদ’ কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় বিভিন্ন ব্যাংক থেকে ‘নগদ’ ওয়ালেটে বিনা খরচে টাকা আনার সুবিধা চালু করা হয়েছে। কোভিডের এই সময়ে ব্যাংক যখন সীমিত পরিসরে সেবা দিচ্ছে, তখন ‘নগদ’ ওয়ালেটে সহজেই টাকা আনার সেবাটি অনেক গ্রাহককে দৈনন্দিন আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে স্বস্তি দিয়েছে। দেশে সব বাণিজ্যিক ব্যাংকের গ্রাহকেরা যাতে ‘নগদ’ ওয়ালেটে টাকা আনার সুবিধা পেতে পারেন, সে জন্য কাজ করছি আমরা।”

‘নগদ’ ওয়ালেটে টাকা আনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে। করোনা সংক্রমণের এই সময়ে ঘরে বসেই ‘নগদ’ ওয়ালেটে টাকা এনে গ্রাহকেরা সহজেই সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অনলাইনে পণ্য কেনা বা মার্চেন্ট পেমেন্ট করা, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেওয়া, স্কুল কলেজের বেতন পরিশোধ করা, বিভিন্ন অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ এবং কোভিড টেস্টের ফি দেওয়াসহ অসংখ্য সেবা সহজেই নিতে পারবেন। ‘নগদ’-এর এমন সেবার কারণে করোনা সংক্রমণের ঝুঁকি কিছুটা হলেও কমছে।

তাছাড়া জরুরি প্রয়োজনে দেশজুড়ে ‘নগদ’-এর দুই লাখের বেশি উদ্যোক্তা পয়েন্টে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনে দেশের সর্বনিন্ম খরচে ক্যাশ-আউটও করতে পারছেন গ্রাহক। পাশাপাশি ‘নগদ’ ওয়ালেটে টাকা আনার পর সেটি সেন্ড মানি করতেও গ্রাহককে বাড়তি কোনো খরচ করতে হচ্ছে না।

ব্যাংক থেকে ‘নগদ’ ওয়ালেটে টাকা আনার প্রক্রিয়া

‘নগদ’ ওয়ালেটে টাকা আনতে প্রথমে বেনিফিসিয়ারি অ্যাকাউন্টটি যোগ করতে হবে। এ জন্য ‘নগদ’ অ্যাপের অ্যাড মানি আইকনে ঢুকতে হবে। এরপর ব্যাংক টু ‘নগদ’ অপশনটিতে গিয়ে ব্যাংকের নাম যুক্ত করতে হবে। ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং পোর্টাল (অ্যাপ অথবা ওয়েব) অপশনটি দেখালে অ্যাড বেনিফিসিয়ারি অথবা ম্যানেজ বেনিফিসিয়ারি আন্ডার ফান্ড ট্রান্সফার অথবা ট্রান্সফার টু ‘নগদ’ লেখাটি দেখাবে। তখন গ্রাহক যে ‘নগদ’ ওয়ালেটে টাকা নিতে চান, সেই নম্বর যোগ করবেন। একটি ‘নগদ’ ওয়ালেটে টাকা আনতে একবারই বেনিফিসিয়ারি ওয়ালেট নম্বর যোগ করতে হয়।

বেনিফিসিয়ারি অ্যাকাউন্ট যোগ করা হলে টাকা আনা যাবে সহজেই। টাকা আনার প্রক্রিয়াটিও বেনিফিসিয়ারি অ্যাকাউন্ট যোগ করার মতোই সহজ। অ্যাপে বেনিফিসিয়ারি নম্বরটি সিলেক্ট করার পর ব্যাংক ডেবিট অথবা ফ্রম অ্যাকাউন্ট অপশন দেখাবে; সেখানে গ্রাহক তার সুবিধা মতো অপশন বেছে নিয়ে টাকার পরিমাণ লিখবেন এবং গ্রাহক একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাবেন। ওটিপি কনফার্ম করার সঙ্গে সঙ্গে ট্রান্সফার সফল হওয়ার এসএমএস নোটিফিকেশন পাবেন গ্রাহক। এর মাধ্যমে ব্যাংক থেকে ‘নগদ’ ওয়ালেটে টাকা যোগ করার প্রক্রিয়া সম্পন্ন হবে।

Tags: ডিজিটাল সেবানগদ ওয়ালেটবাংলাদেশ ব্যাংকব্যাংক
Previous Post

বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

Next Post

কানাডা-মার্কিন সীমান্ত পুনরায় চালু করতে স্কেচিং পরিকল্পনা

Next Post
কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উড়ছে আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডা-মার্কিন সীমান্ত পুনরায় চালু করতে স্কেচিং পরিকল্পনা

বাংলাদেশি অভিনেতা এক অনুষ্ঠানে কথা বলছেন, পেছনে দর্শকরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জি বাংলায় মোশাররফ অভিনীত ‘ডিকশনারি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT