চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরো বিষয়টি আমাদের বিবেককে ভীষণভাবে নাড়া দিয়েছে: এফটিপিও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 অপরাহ্ন 18, মে 2021
in বিনোদন
A A
বন্দি শিশু কারাগারে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে নিপীড়ন ও গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার সর্বস্তরের মানুষ। রাস্তায় নামছেন গণমাধ্যমকর্মীরা। সাংবাদিক রোজিনা ইসলামের উপর হওয়া নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে টেলিভিশন শিল্পী, কলাকুশলী, নাট্যকার, অনুষ্ঠান নির্মাতাদের সম্মিলিত সংগঠন ‘ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনস’ (এফটিপিও)।

এফটিপিওর চেয়ারম্যান মামুনুর রশীদ, টেলিপ্যাব সভাপতি ইরেশ যাকের ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, ডিরেক্টর গিল্ড সভাপতি সালাহউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর, অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম, টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা ও সাধারণ সম্পাদক এজাজ মুন্নার স্বাক্ষরিত এফটিপিওর নিজস্ব প্যাডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনগুলোর নেতারা।

সেখানে বলা হয়, ‘সোমবার বাংলাদেশের সচিবালয়ে সর্বোচ্চ সতর্কতার মধ্যে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একান্ত সচিবের কক্ষে যেভাবে নিপীড়ন করা হয়েছে তাতে অতীতে এই ধরনের ঘটনা কখনো প্রত্যক্ষ করা যায়নি। সৎ সাংবাদিকতার প্রতীক এই নারী সাংবাদিকটি তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জনৈক অতিরিক্ত সচিবের কোপানলে পড়ে যায়। এরপর তার বর্বরতা সমস্ত ভব্যতার সীমা অতিক্রম করে।’

লিখিত বক্তব্যে সংগঠনটির পক্ষে আরো বলা হয়, ‘শুধু তাই নয় পাঁচ ঘন্টা আটকে রাখার পর প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে তাকে থানায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে অসুস্থ এই নারী সাংবাদিককে সারারাত আটকে রেখে আদালতে হাজির করা হয়। সেখান থেকে আদালত তাকে জেলে পাঠিয়ে দেয়। পুরো বিষয়টি আমাদের বিবেক কে ভীষণ ভাবে নাড়া দিয়েছে। এই কর্মকাণ্ডের সাথে জড়িত সকল কর্মকর্তার শাস্তি কামনা করছি এবং রোজিনা ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।’

পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মাে. শিব্বির আহমেদ ওসমানী শাহবাগ থানায় তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষে অভিযোগ দায়ের করেন। পরে তার অভিযোগটি মামলা আকারে রুজু করে পুলিশ। পরে পুলিশ জানায়, তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Tags: আহসান হাবীব নাসিমইরেশ যাকেরটেলিভিশনপ্রথম আলোমুনতাসির সাজুরোজিনা ইসলামলিড বিনোদনসংগঠনসাজু মুনতাসিরসাংবাদিকসালাহউদ্দিন লাভলুস্বাস্থ্য মন্ত্রণালয়
Previous Post

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

Next Post

সব কিছু নষ্টদের দখলে: সাংবাদিক রোজিনা তার প্রমাণ

Next Post
বাংলাদেশ পুলিশ সদস্যরা রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর প্রতিবাদে সমাবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সব কিছু নষ্টদের দখলে: সাংবাদিক রোজিনা তার প্রমাণ

বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য প্রস্তুত একজন স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৮ লাখ মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT