চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 অপরাহ্ন 18, মে 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সেনাবাহিনী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তালুকদার পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকল পরিবারের মাঝে সকাল এবং দুপুরের খাবার বিতরণ করেছে সেনাবাহিনী।

আজ মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার দিনগত রাতে থোয়াইহ্লাপ্রু মারমার বাড়ির চুলার আগুন থেকে ভয়াবহ এক অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে পাড়ার ৭০টি বসতঘর সম্পূর্ণরূপে ভষ্মীভূত হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহ ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের সংবাদ প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে বান্দরবান সেনা জোন হতে একটি টহল দল অগ্নি নির্বাপনের জন্য ঘটনাস্থলে গমন করে। পরবর্তীতে বান্দরবান রিজিয়ন সদর দপ্তর ও বান্দরবান জোন এর সহায়তায় আজ ক্ষতিগ্রস্ত সকল পরিবারের মাঝে সকাল এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।

এছাড়া বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ হতে ক্ষতিগ্রস্থ ৭০টি পরিবারের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং চাল, ডাল সহ অন্যান্য খাদ্য সহায়তা প্রদান করা হয়।

পার্বত্য চট্টগ্রামে আর্ত মানবতার সেবায় সেনাবাহিনীর এধরনের জনকল্যাণ মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tags: আইএসপিআরবাংলাদেশ সেনাবাহিনী
Previous Post

জাতিসংঘ সদর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বিমানবাহিনী প্রধানের মতবিনিময়

Next Post

পুরো বিষয়টি আমাদের বিবেককে ভীষণভাবে নাড়া দিয়েছে: এফটিপিও

Next Post
বন্দি শিশু কারাগারে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো বিষয়টি আমাদের বিবেককে ভীষণভাবে নাড়া দিয়েছে: এফটিপিও

বাংলাদেশ পুলিশ সদস্যরা রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর প্রতিবাদে সমাবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সব কিছু নষ্টদের দখলে: সাংবাদিক রোজিনা তার প্রমাণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT