চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহু দিন পর একসাথে তারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 14, মে 2021
in বিনোদন
A A
চারজন মানুষ হাসিমুখে একসাথে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছরের ডিসেম্বরেই সালাহউদ্দিন লাভলু জানিয়েছিলেন ঘরকুটুম কিংবা সাকিন সারিসুরির মতো কালজয়ী ধারাবাহিক নাটকের কলাকুশলীদের নিয়ে বহু বছর পর আবারও একটি মেগা ধারাবাহিক নির্মাণের প্রস্তুতি শুরু করেছেন। এমনকি সেই নাটকটিও চ্যানেল আইয়ের জন্যই নির্মাণের কথা জানিয়েছিলেন তিনি।

সেই থেকেই ‘সাকিন সারিসুরি’ কিংবা ‘ঘরকুটুম’ এর বিপুল দর্শক আবারও টিভি পর্দায় সেইসব প্রিয়মুখদের একসঙ্গে দেখার অপেক্ষায়। কিন্তু মেগা ধারাবাহিকের আগেই এবার ঈদ উপলক্ষে ‘সাকিন সারিসুরি’র নাট্যকার, নির্মাতা ও অভিনয় কলাকুশলীদের একসঙ্গে দেখবে দর্শক!

ঈদের দ্বিতীয় দিন (শনিবার) রাত ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় বৃন্দাবন দাস ও সালাহউদ্দিন লাভলু জুটির বিশেষ নাটক ‘বায়ুচড়া’ দেখতে পারবেন দর্শক। যেখানে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, প্রাণ রায়। নাটকটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু।

সম্প্রতি চঞ্চল চৌধুরী ‘বায়ুচড়া’ নাটকের একটি ক্লিপ শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘অনেক বছর পর, আবার আমরা একসাথে…। লাভ ইউ লাভলু ভাই।’

শুধু তাই নয়, নস্টালজিক চঞ্চল চৌধুরী ক’দিন আগে ‘হাড়কিপ্টে’ নাটকের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘হাড়কিপ্টে নাটকের সবচেয়ে প্রিয় ঝগড়ার দৃশ্য। অবশ্য বাস্তবে আমি আর খুশী এর চেয়েও বেশী ঝগড়া করি। করোনার কারণে আপাতত ঝগড়া বিরতি চলছে। ভাবছি করোনা শেষ হলেই আবার ঝগড়া শুরু করবো।’

এই ভিডিওটি দেখে অনেক দর্শকই মনে করছেন, হয়তো ‘বায়ুচড়া’ নাটকেও তাদের তুমুল ঝগড়া করতে দেখা যাবে! যেহেতু নাটকটির নামই ‘বায়ুচড়া’। এখন শুধু নাটকটি প্রচারের অপেক্ষা!

Tags: ঈদ ২০২১চঞ্চল চৌধুরীচ্যানেল আইনাটকপ্রাণ রায়বায়ুচড়াবৃন্দাবন দাসলিড বিনোদনশাহনাজ খুশীসাকিন সারিসুরিসালাহউদ্দিন লাভলু
Previous Post

ফিলিস্তিনের পক্ষে বলায় ইরফানকে কঙ্গনার আক্রমণ!

Next Post

খালেদা জিয়ার অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল ইসলাম খান ভিডিও সাক্ষাৎকারে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে: মির্জা ফখরুল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার, জনসমাগম ও যানবাহনসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতাল থেকে আরেক ভারত ফেরত করোনারোগীর পলায়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT