চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতাল থেকে আরেক ভারত ফেরত করোনারোগীর পলায়ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:38 অপরাহ্ন 14, মে 2021
in - সেমি লিড, জনপদ, যশোর
A A
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার, জনসমাগম ও যানবাহনসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোর জেনারেল হাসপাতাল থেকে আবারো পালিয়েছেন ভারত ফেরত আরও একজন করোনা রোগী। তাকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হিমাদ্রী সরকার।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চররামপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে ইউনুস আলী গাজী। ভারত থেকে ফেরার সময় তার করোনা সংক্রান্ত রিপোর্টে পজিটিভ উল্লেখ ছিল। যে কারণে বিকেল ৫টা ৫ মিনিটে তাকে জেলা প্রশাসনের কর্মকর্তারা যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করেন। ভর্তির কিছুসময় পরই তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। এরপর পুলিশ তাকে ফিরিয়ে আনতে অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত তাকে খুঁজে পায়নি পুলিশ।

এর আগে গত ২৪ ও ২৫ এপ্রিল হাসপাতাল থেকে ভারত ফেরত সাতজনসহ মোট ১০ জন করোনা রোগী পালিয়ে যান। সংবাদ মাধ্যমে বিষয়টি প্রচার হওয়ায় ২৬ এপ্রিল রাতে সকল রোগীকে আটক করে হাসপাতালে ফিরিয়ে আনে পুলিশ।

সর্বশেষ গত ১০ মে ভারত ফেরত সাত করোনা রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেলে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ এবং ওইদিন বিকেলেই আদালত তাদের জামিনে মুক্তি দেন।

Tags: করোনাকরোনাভাইরাসভারতযশোরযশোর জেনারেল হাসপাতাল
Previous Post

খালেদা জিয়ার অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে: মির্জা ফখরুল

Next Post

ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

Next Post
চ্যানেল আই অনলাইন এর ছবি, নাটক ও সিনেমার প্রচারনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন, পাশে অন্য ব্যক্তি সমর্থন দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের নামাজকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত ১০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT