চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-মোস্তাফিজের ‘হোটেলবন্দী’ ঈদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 পূর্বাহ্ন 14, মে 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
প্রথমে সাকিব ও মোস্তাফিজের ছবি, বিমানের ভিতরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনিশ্চয়তা কাটিয়ে সাকিব-মোস্তাফিজ ভারত থেকে দেশে ফেরার বিমানে উঠতে পেরে অনেকটাই স্বস্তি বোধ করছিলেন, তা তাদের বিমানে থাকা ছবি থেকে বুঝতে পেরেছিলেন সবাই। কিন্তু তাদের সেই আনন্দ অবশ্য মাটি হওয়ার দশা। কারণ তাদের ঈদুল ফিতর পালন করতে হচ্ছে কঠোর বিধিনিষেধের ঘেরাটোপে হোটেল কোয়ারেন্টিনে থেকে।

বিমানবন্দর থেকেই তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে উঠতে হয়েছে হোটেলে। ঈদের দিনও কোনো ছাড় নেই। এভাবে থাকতে হবে আরও এক সপ্তাহ।

গুলশানের একটি হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন সাকিব। মোস্তাফিজ ও তার স্ত্রী হোটেল সোনারগাঁওয়ে। স্ত্রী’কে সঙ্গে নিয়ে আইপিএল খেলতে গিয়েছিলেন কাটার মাস্টার। টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর চার্টার্ড ফ্লাইটে তারা তিনজনই ফিরেছেন একসঙ্গে।

মোস্তাফিজের পাশে তার স্ত্রী থাকলেও সাকিব একদম একা। বিশ্বসেরা অলরাউন্ডারের স্ত্রী-সন্তানেরা যুক্তরাষ্ট্র থেকে এখনো দেশে ফেরেননি।

ফেসবুক পোস্টে সাকিব ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে ঈদ উদযাপনের আহবান জানিয়েছেন তিনি।

করোনায় ব্যাপক সংক্রমিত ভারত থেকে সাকিব-মোস্তাফিজরা ফেরায় ২১ মে পর্যন্ত দুজনেরই কোয়ারেন্টিন করার কথা।

তবে জানা গেছে, দেশে ফিরে দু’বার কোভিড টেস্টে নেগেটিভ হওয়ায় ১৮ মে থেকে শ্রীলঙ্কা সিরিজের জন্য জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারবেন। ২৩ মে মিরপুরে শুরু তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

Tags: ঈদকোয়ারেন্টিনলিড স্পোর্টসসাকিব-মোস্তাফিজ
Previous Post

ঈদের ছুটিতে দেখতে পারেন ভিন্ন স্বাদের যে দশ নতুন ছবি

Next Post

পঞ্চম দিনে গাজায় ইসরায়েল সেনাদের তীব্র হামলা

Next Post
গাজায় ইসরায়েলি হামলার কারণে ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চম দিনে গাজায় ইসরায়েল সেনাদের তীব্র হামলা

ওবায়দুল কাদের বিএনপির উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করােনা আক্রান্তদের সুস্থতা কামনা করে ওবায়দুল কাদেরের ঈদ শুভেচ্ছা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT