চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তির কবিতা তুহিনের কণ্ঠে গান হলো যেভাবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 12, মে 2021
in বিনোদন
A A
তুহিনের কণ্ঠে শক্তির কবিতা গান পরিবেশনা, বাংলাদেশি শিল্পীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনানন্দ পরবর্তী যুগের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়। তার বহু জনপ্রিয় কবিতা থেকে গান তৈরীর বিষয়টি নতুন নয়। এবার এই কবির একটি কবিতার সফল সংগীতায়োজন করলেন রাশিদ শরীফ শোয়েব।

স্টুডিও কাউবেল এর ইউটিউব চ্যানেল থেকে মঙ্গলবার (১১ মে) গান ভিডিওটি রিলিজ হয়েছে। যে গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পী তানযীর তুহিন।

শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা থেকে গান ভিডিওটির শিরোনাম ‘ওরা’। ভিডিও নির্মাণ ও কনসেপ্ট নির্মাতা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের। এরইমধ্যে গানটি প্রকাশিত হওয়ার পর শ্রোতা দর্শকের মাঝে ব্যাপক সমাদৃত হচ্ছে।

বিশেষত সংগীত সংশ্লিষ্ট মানুষেরা গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার এমন সংগীতায়োজনের প্রশংসার পাশাপাশি গানটির ভিজ্যুয়াল ভাবনা নিয়েও কথা বলছেন অনেকে। পুরো টিমকে দিচ্ছেন বাহবা।

গেল বছরের শেষ দিকে গানটি শ্রোতা দর্শকের সামনে নিয়ে আসার পরিকল্পনার কথা চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন শোয়েব। এবার গানটি প্রকাশের পর শোয়েব জানালেন, কোন এক ঈদের ছুটিতে ঘুরতে যেয়ে হাতের কাছে পেয়ে যাওয়া শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার বইয়ের পাতা উল্টাতে উল্টাতে কবিতা থেকে গান ‘ওরা’র জন্ম। গানটা নিয়ে গত চার বছর কত স্বপ্ন, প্রচেষ্টা, ব্যর্থ হওয়া, তুহিন ভাইয়ের সাথে মান অভিমান, আবার শুরু করা। এভাবেই একটা এন্ডলেস লুপের মাঝে ঘুরপাক খাচ্ছিলাম আমরা দুজন। শেষ পর্যন্ত গানটি এলো!

গানটি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোয়েব জানালেন, গানটির ভিডিও নির্মাণ নিয়ে এগিয়ে এলো বন্ধু ছোটন (কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়)। এরকম অনেকের প্রচেষ্টার বদৌলতে ‘ওরা’ প্রস্তুত হলো। পোস্ট প্রডাকশনটাও হয়ে গেলো। গানের সাথে জড়িত সবার প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা। মেঘদল এবং আভাসের জন্য ভালবাসা। ‘ওরা’ হারিয়ে যাওয়া মানুষ, হারিয়ে যাওয়া স্বপ্নের গান!

Tags: কবিতাগানজীবনানন্দ দাশতানযীর তুহিনরাশিদ শরীফ শোয়েবলিড বিনোদনশক্তি চট্টোপাধ্যায়শোয়েব
Previous Post

মিতু হত্যায় বাবুল আক্তারকে প্রধান আসামি করে মামলা

Next Post

খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে বিএনপি জাতিকে বিভ্রান্ত করে আসছিল

Next Post
ওবায়দুল কাদের speaking at a formal event in a suit and tie. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে বিএনপি জাতিকে বিভ্রান্ত করে আসছিল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আজও ৪০ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT