চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে ‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণে ইউপি সদস্যের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 11, মে 2021
in জনপদ, যশোর
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে ‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণে নাজমুল ইসলাম লিটন (৪২) নামে একজন ইউপি সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

নিহত নাজমুল যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের আব্দুল ওহাবের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, সোমবার দুপুর একটার দিকে ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে লিটন মেম্বারসহ কয়েকজন বোমা তৈরি করছিলে। ওই সময় একটি বোমা বিস্ফোরিত হলে তিনি গুরুতর জখম হন। সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে গোপন স্থানে নিয়ে চিকিৎসা করাচ্ছিলো। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার্থে তাকে ঢাকায় নেয়া হচ্ছিল। পথিমধ্যে গভীর রাতে তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে পুলিশ লিটন মেম্বারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, বোমা তৈরির সময় আহত লিটন মেম্বার পরিচয় গোপন করে চিকিৎসা নেবার চেষ্টা করছিলো। ঢাকায় যাওয়ার পথে তিনি মারা যান। আমরা খবর পেয়ে আজ সকালে লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হবে।

Tags: ইউপি সদস্যবোমামৃত্যুযশোর
Previous Post

মালয়েশিয়া যাওয়ার পথে ২৪ রোহিঙ্গা উদ্ধার

Next Post

ডিজিটাল বাংলাদেশে ভার্চুয়াল আদালতের জয়যাত্রা

Next Post
বাংলাদেশের ভার্চুয়াল আদালত সেবা, ডিজিটাল বিচার প্রক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল বাংলাদেশে ভার্চুয়াল আদালতের জয়যাত্রা

Bangladeshi health worker administering vaccine to a child wearing a mask. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু ১২ হাজার ছাড়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT