চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরী বললেন ‘মেয়েদের আদর্শ হোক প্রীতিলতা’, ছবির অপেক্ষায় কবীর সুমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 06, মে 2021
in বিনোদন
A A
প্রীতিলতা ও কবীর সুমনের ছবি, বাংলার ইতিহাস ও সংস্কৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ মে ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর কন্যা ও উপমহাদেশের প্রথম বিপ্লবী শহীদ নারী প্রীতিলতার ১১০ তম জন্মদিন। প্রীতিলতার জন্মদিন উপলক্ষে প্রীতিলতা চলচ্চিত্র ও টিম প্রীতিলতার জন্য বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবির সুমন ও প্রীতিলতা চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী পরীমনি।

কবির সুমন বলেন, ‌শারীরিকভাবে উপস্থিত থাকতে পারলে ভালো হতো। প্রীতিলতা চলচ্চিত্রের টিমের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিল্পী, ছিন্নমূল শিশুদের মধ্যে ইফতার ও খাবার বিতরণের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সত্যিই এটা একটা ভালো উদ্যোগ। প্রীতিলতার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার। সিনেমাটার শুটিং দ্রুত শেষ হোক। আমি ছবিটি দেখার অপেক্ষায় আছি।

কথাছিল পরীমনিও প্রীতিলতার জন্মদিনের কেক কাটবেন। কিন্তু তার অসুস্থ হওয়ার কারণে কেক কাটার অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি বলে জানিয়েছে টিম প্রীতিলতা।

জনপ্রিয় ব্যক্তিরা মাস্ক পরে বই বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রীতিলতার জন্মদিনে টিমের পক্ষে এফডিসিতে ইফতার বিতরণ

তবে তিনি এক শুভেচ্ছা বার্তায় উপস্থিত না থাকতে পারায় দুঃখ প্রকাশ করে বলেন, প্রীতিলতার সাহসের গল্প ছড়িয়ে পড়ুক আমাদের তারুণ্যের মধ্যে। আমাদের মেয়েদের আর্দশ হোক প্রীতিলতা। সাহস নিয়েই জীবনে এগিয়ে যেতে হবে। সততার সঙ্গেই দেশটাকে ভালোবাসতে হবে যেমনটা প্রীতিলতা ভালোবেসেছিলেন।

এদিকে প্রীতিলতার জন্মদিন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে টিম প্রীতিলতা।

পরী ও কবীর সুমনসহ অতিথিরা কেক কেটে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
টিম প্রীতিলতার অফিসে কেক কেটে ১১০ তম জন্মদিনের আলোচনা অনুষ্ঠানের সূচনা হয়

এফডিসির কর্মচারি, এক্সট্রাশিল্পীসহ ১০০ জনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠানের উদ্বোধন করা হয় ৫ মে বিকেল ৫টায়। এরপর টিম প্রীতিলতার অফিসে কেক কেটে ১১০ তম জন্মদিনের আলোচনা অনুষ্ঠানের সূচনা হয়।

এ সময় প্রীতিলতাকে সম্মরণ করে তার দেশপ্রেম, সাহসিকতা, পরিশ্রম, আদর্শ নিয়ে আলোচনা করেন ‘টিম প্রীতিলতা’র চেয়ারম্যান মুহিদ হাওলাদার, প্রীতিলতা চলচ্চিত্রের নির্মাতা রাশিদ পলাশ, টিম প্রীতিলতার জেনালের সেক্রেটারি ও প্রীতিলতা চলচ্চিত্রের স্ক্রিপ্ট রাইটার গোলাম রাব্বানী। এ সময় আরও উপস্থিত ছিলেন টিম প্রীতিলতার অন্য সদস্যরা।

চ্যানেল আই অনলাইন সাংবাদিকদের দল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
এফডিসিতে প্রীতিলতা টিম

গোলাম রাব্বানীর রচনায় ও রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের বেশ কিছু অংশের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। ছবির শেষ লটের শুটিং প্রস্তুতি চলছে বর্তমানে। লকডাউন ও করোনা পরিস্থিতির উন্নতি হলেই শুটিং শুরু হবে।

এ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন কবির সুমন, আরেকটি গান থাকছে সাব্বির নাসিরের কণ্ঠে। ছবির কসটিউম ডিজাইনার হিসেবে আছেন বিবি রাসেল। ছবিটির প্রথম লটের শুটিংয়ে পরীমনি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা। শেষ লটে নতুন আরও শিল্পী যুক্ত হবেন।

Tags: আফরিনা বুলবুলআর এ রাহুলইফতারকবীর সুমনগানগোলাম রাব্বানীজন্মদিনতানভীরপরীমনিপ্রীতিলতামামুন বিশ্বাসমুকুল সিরাজীরাজু খানরাশিদ পলাশরিপালিড বিনোদনসাইফ চন্দনসিনেমা
Previous Post

বলিউডের অন্তরা মিত্রের সঙ্গে রিজভীর গান

Next Post

যে যেখানে আছেন সেখানেই ঈদ করুন: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ঈদ উদযাপন নিয়ে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে যেখানে আছেন সেখানেই ঈদ করুন: প্রধানমন্ত্রী

উবার কানেক্টের মাধ্যমে প্রিয়জনের কাছে ইফতার বা সাহরি পৌঁছে দিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিয়জনের কাছে ইফতার বা সাহরি পৌঁছে দিচ্ছে 'উবার কানেক্ট'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT