চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকে লেনদেনের সময় বাড়ল 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 05, মে 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
ব্যাংকে লেনদেনের জন্য গ্রাহকদের দীর্ঘ লাইন, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম আরো ১ ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

বুধবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশ দিয়েছে।

এর আগে ১৪ এপ্রিল থেকে ৫ মে বিধিনিষেধ চলাকালে ব্যাংক লেনদেনের সময় ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা ছিল আড়াইটা পর্যন্ত। এখন লেনদেন ও ব্যাংক খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ব্যাংক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে ২০২১ সালের ১৩ এপ্রিল জারি করা নির্দেশনা ১৬ মে পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত নির্ধারণ করা হলো। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে। বাংলাদেশ ব্যাংকের ১৩ এপ্রিল ২০২১ তারিখে জারি করা ডিওএস সার্কুলার লেটার নং-১৫ এ প্রদত্ত অন্যান্য নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়, ঈদের ছুটিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করতে হবে। ঈদের আগের তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রফতানি বাণিজ্য অব্যাহত রাখার স্বার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে পরিপালন নিশ্চিত করে আগামী ১০ মে থেকে ১৩ মে (১৪ মে ২০২১ তারিখে ঈদ হওয়া সাপেক্ষে) খোলা রাখতে হবে।

প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে বৃহস্পতিবার, রোববার ও মঙ্গলবার। সিটি করপোরেশনের এলাকার দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবস খোলা রাখতে হবে।

Tags: বাংলাদেশ ব্যাংকব্যাংকিং কার্যক্রমলকডাউনলেনদেন
Previous Post

পাল্টা সংবাদ সম্মেলনে দাবী, আমিন উদ্দিন ‘নির্বাচিত সভাপতি’

Next Post

র‍্যাব সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিলো ‘নগদ’

Next Post
র‍্যাব সদস্যদের জন্য নগদ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাব সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিলো ‘নগদ’

আসামি ব্যক্তিকে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT