চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অমানুষ’ এর ফার্স্ট লুকে প্রশংসিত নিরব-মিথিলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 05, মে 2021
in বিনোদন
A A
অমানুষের প্রথম লুকের ছবি, দুই অভিনেতা বনাম বনাম বনাম. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ পেয়েছে নিরব-মিথিলা জুটির প্রথম সিনেমা ‘অমানুষ’র ফার্স্ট লুক। পোস্টারের আদলে তৈরি লুকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন সিনেমার পরিচালক অনন্য মামুন।

নিরব-মিথিলা প্রত্যেকেই নিজেকে ফেসবুক আইডি, ফ্যান পেজ এবং ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। প্রত্যেকের পোস্ট দেয়া লুকের মন্তব্যের ঘরে প্রশংসার ফুলঝুরি।

সিনেমাটিতে ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। এজন্য তাকে যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছে। এমনকি মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন এনেছেন এই চিত্রনায়ক। যা পরিষ্কার বোঝা গেছে লুক দেখে।

অন্যদিকে, ডাকাতের জালে আটকে পড়া মিথিলাকেও দেখা গেছে দারুণ লুকে।

নিরব-মিথিলা দুজনেই জানিয়েছেন, ফার্স্ট লুক প্রকাশের পর তারা দর্শকদের ইতিবাচক সাড়া উপভোগ করছেন। তাদের প্রত্যাশা, সম্পূর্ণ সিনেমাও দর্শক পছন্দ করবেন। দুজনেই জানান, জঙ্গলে শুটিং করেছেন প্রতিকূল পরিবেশে। কাজটি করতে তাদের চেষ্টার কমতি ছিল না। অপেক্ষায় আছেন দর্শক কীভাবে তাদের এই কাজটি গ্রহণ করেন।

নিরব-মিথিলার বন্ধুত্বের বয়স এক যুগের বেশি। একসঙ্গে ফটোশুট ও বিজ্ঞাপনে কাজ করলেও কোনো সিনেমায় কাজ করেননি। এবারই প্রথম তাদের এক করে ‘অমানুষ’ সিনেমা বানিয়েছেন নবাব এলএলবি খ্যাত পরিচালক অনন্য মামুন।

নির্মাতা বলেন, অমানুষ ছবির মাধ্যমে নতুন নিরবের জন্ম হবে। তার এই পরিবর্তনটা আরও পাঁচ বছর আগে হলে নিরবের অবস্থান অনেক উপরে থাকতো। দেরিতে হলেও নিরব নিজেকে ট্রান্সফর্ম করেছেন। অমানুষের জন্য তাকে সেভাবে বলেছি সেভাবেই নিজেকে সপে দিয়েছেন। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি ভালো কাজের জন্য তার লেগে থাকার মানসিকতায়।

অনন্য মামুন আরও বলেন, মিথিলা আমার পছন্দের অভিনেত্রীদের একজন। কাজ করতে গিয়ে দেখেছি তিনি যেমন সিরিয়াস, তেমনি সিনসিয়ার। তার উপস্থিতি এই সিনেমাকে নিশ্চয়ই দর্শকদের কাছে ভিন্নমাত্রা যোগ করবেন।

নিরব-মিথিলা ছাড়াও অমানুষ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, রাশেদ অপু, নওশাবা, তন্ময় প্রমুখ। পরিচালক জানান, এটি কোনো ওয়েব ফিল্ম নয়। পরিপূর্ণ সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর ঈদুল আযহায় টিভি পর্দায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে পারে।

Tags: অমানুষইন্সটাগ্রামতন্ময়নওশাবানিরবপোস্টারফার্স্ট লুকমিথিলামিশা সওদাগররাশেদ অপুলিড বিনোদনশহিদুজ্জামান সেলিমসিনেমা
Previous Post

ঈদের ছুটিতে ‘কর্মস্থলে’ থাকতে হবে ব্যাংককর্মীদের

Next Post

বিপদ কেটে গেছে, বাড়ি ফিরলেন আলমগীর

Next Post

বিপদ কেটে গেছে, বাড়ি ফিরলেন আলমগীর

বাংলাদেশের নাগরিকদের জন্য ভ্যাকসিন নিবন্ধন বন্ধের নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন নিবন্ধন বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT