চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:11 পূর্বাহ্ন 01, মে 2021
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার শহরের কলাতলীর আবাসিক হোটেল সিপার্ল-২ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় হোটেলের ৫ম তলার একটি কক্ষ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তরুণীর নাম ছেনোয়ারা বেগম। তারবাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার কেয়ারটেকারের মাধ্যমে ওই কক্ষে উঠেন এক তরুণ ও তরুণী। শুক্রবার বিকাল পর্যন্ত কোন সাড়া-শব্দ না পেয়ে ওই কেয়ারটেকার বিকল্প চাবি নিয়ে কক্ষটি খুলে ফ্যানের সাথে ওই তরুণীর মরদেহ ঝুলতে থাকে বলে দাবি করে। তবে তার সাথে কক্ষে উঠা তরুণটি আগেই পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, নিহত তরুণীর নাম ছেনোয়ারা বেগম। তার বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে। মেয়েটির সাথে থাকা ছেলেটির বাড়ি সদরের চৌফলদন্ডী বলে প্রাথমিকভাবে জানা গেছে। হোটেলের দায়িত্ব থাকা কেয়ারটেকারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফজতে নেওয়া হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস চ্যানেল আই অনলাইনকে বলেন, ঘটনার আলামত সংগ্রহ করে পুলিশের পৃথক দুটি দল সিআইডি ও পিবিআই। পুলিশের সন্দেহ, যে কোন একসময় ধর্ষণের পর তরুণীকে কক্ষের ভেতর শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।

এরপর গলায় চাদর পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তে জন্য তরুণীর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলেই বলা যাবে, এটা আত্মহত্যা নাকি ধর্ষণের পর হত্যা।

পথশিশুকে নির্যাতনের অভিযোগে তিন যুবক আটক
কক্সবাজার শহরে নয় বছরের এক পথশিশুকে নির্যাতনের অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।

ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন নতুন জীবনের সদস্যদের সহায়তায় তিন ধর্ষককে আটক করা হয়।

শুক্রবার বিকালে ও সন্ধ্যায় শহরের পৃথক স্থান থেকে এ তিন যুবককে আটক করা হয়। আটকরা হলো, মো. আরিফ, মো রাশেদ ও মো. হারেস। এরা তিনজন চিহ্নিত ছিনতাইকারি বলে জানিয়েছে পুলিশ।

নতুন জীবনের সভাপতি ওমর ফারুক হিরু চ্যানেল আই অনলাইনকে জানান, নয় বছরের এক শিশু রক্তাক্ত অবস্থায় তাকে তিন যুবক জোরপূর্বক নির্যাতনের ঘটনাটি জানায়। এর পর সংগঠনের সদস্যরা স্থানীয় জনতার সহায়তায় এ শিশুকে সাথে নিয়ে তিনজনকে খুঁজে বের করে।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিন জন অপরাধের কথা স্বীকার করেছে। শিশুটিকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয়েছে। আটক তিন জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।

Previous Post

শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

Next Post

‘লোভীমানবসৃষ্ট দানবের দ্বারা শ্রমিকদের জীবন যেন বিপন্ন না হয়’

Next Post
নদীতে মাছ ধরতে শ্রমিকদের ব্যস্ততা, বস্তা ও নৌকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘লোভীমানবসৃষ্ট দানবের দ্বারা শ্রমিকদের জীবন যেন বিপন্ন না হয়’

বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় সিনেমার সেই ‘শুটার দাদী’র প্রয়াণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT