চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একমাস পর বাবার কথা শুনলাম, আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:56 অপরাহ্ন 29, এপ্রিল 2021
in বিনোদন
A A
বাবার সাথে ছেলে, এক মাস পরে দেখা, আবেগপ্রবণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

একমাসের বেশি সময় ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন দেশের ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা ও সাংসদ ফারুক এক প্রকার অচেতন ছিলেন। কোনো সাড়া দিচ্ছিলেন না। আশঙ্কায় ছিলেন তার চিকিৎসকরাও। তবে এখন পুরোপুরি আশঙ্কা মুক্ত ‘সুজন সখী’র এই নায়ক।

তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। এমনকি আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সেই সঙ্গে জনপ্রিয় এ অভিনেতা এখন অল্প অল্প কথাও বলতে পারছেন।

নায়ক ফারুকের পুত্র শরৎ পাঠান চ্যানেল আই অনলাইনকে এমনটা জানিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘ একমাস পর মঙ্গলবার থেকে কথা বলছেন আপনাদের ‘মিয়া ভাই’। তার কথা শুনে কী আনন্দিত হয়েছি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা বোঝানোও যাবে না। আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া  চাইছি।

স্ত্রী সন্তানের সাথে ফারুক

ফারুকের মুখে কথা শুনে বেশ আনন্দিত তার সহধর্মিনী ফারহানা। তিনিও সিঙ্গাপুর আছেন। শরৎ বলেন, কত দিন পর মা আমার বাবার কণ্ঠস্বর শুনলেন। কথাবলা শুনে হাউমাউ করে উনি কেঁদেছেন। এখন বাবা ভালো আছেন। চিকিৎসক জানিয়েছেন শারীরিক অবস্থা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

ঢাকা ১৭ আসন থেকে নির্বাচিত সাংসদ  ফারুক গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। গত ২১ মার্চ থেকে আইসিইউতে ছিলেন তিনি। এরপর থেকে রীতিমত অচেতন ছিলেন ‘লাঠিয়াল’ খ্যাত এ চলচ্চিত্র অভিনেতা।

Tags: অভিনেতাআইসিইউচিত্রনায়কনায়কফারুকমিয়া ভাইলিড বিনোদনশরৎসিঙ্গাপুরসিনেমা
Previous Post

দায়িত্ববান নাগরিক শাকিব খান

Next Post

অভিযানে নামতেই কেজি দরের তরমুজ পিস হিসেবে বিক্রি

Next Post
বাজারে কেজি দরের তরমুজ বিক্রি, ক্রেতাদের আগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযানে নামতেই কেজি দরের তরমুজ পিস হিসেবে বিক্রি

স্বাস্থ্যকর্মী PPE পরিধান করে করোনার পরীক্ষা চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপদে প্রতিবেশী দেশের পাশে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT