চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরফানের যে ছবিগুলো দর্শকের মনে দাগ কেটে আছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:24 অপরাহ্ন 29, এপ্রিল 2021
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরফান প্রয়াণের একবছর। দীর্ঘ দু’বছর ক্যানসারের সাথে যুদ্ধ করে গত বছরের ২৯ এপ্রিল মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। ভারতের অন্যতম সেরা এই অভিনেতার মৃত্যু মানুষকে স্তব্ধ করে দিয়েছিল।

দীর্ঘদিনের ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় দর্শকের মন ভরিয়েছেন ইরফান খান। হিন্দি ভাষা ছাড়াও বিশ্বের নানান ভাষার ছবিতে তাকে দেখা গেছে। জেনে নিন তার দশটি সিনেমা সম্পর্কে।

পিকু: ‘পিকু’ ছবিতে রানা চৌধুরী চরিত্রে দেখা গেছে ইরফানকে। ছবিতে ইরফান-অমিতাভ বচ্চনের রসায়ন খুব জমেছিল। আরও ছিলেন দীপিকা পাড়ুকোন।

হিন্দি মিডিয়াম: এই ছবিতে ইরফান একজন ব্যবসায়ী যিনি নিজের মেয়েকে ভালো একটি স্কুলে ভর্তি করাতে চান। খুব সাধারণ এক বাবার চরিত্রটিকে অসাধারণ করে তুলেছিলেন ইরফান।

আংরেজি মিডিয়াম: ইরফান খানের শেষ সিনেমা ‘আংরেজি মিডিয়াম।’ বাবা-মেয়ের সম্পর্কের এই ছবি দেখে ভক্তরা চোখের পানি ফেলেছেন। মেয়েকে ভালো কলেজে ভর্তি করানোর জন্য বাবার সংগ্রাম দেখানো হয়েছে ছবিতে।

লাইফ ইন অ্যা মেট্রো: তারকাবহুল এই ছবিতে ইরফানের চরিত্র খুব অল্প সময়ের, তবে গুরুত্বপূর্ণ।

ডি-ডে: চলচ্চিত্র সমালোচকদের পছন্দের ছবি ‘ডি-ডে।’ ছবিতে ইরফানের চরিত্রের নাম ‘ওয়ালি খান।’

হাসিল: এই ছবিতে ইরফানের কাজ সবার নজরে পড়ে। ছবিতে পাগলের মতো এক নারীর পিছু নিতে দেখা যায় তাকে।ি

লাইফ অব পাই: ‘লাইফ অফ পাই’ ছবিতে ‘পিসচিন প্যাটেল’ চরিত্রে অভিনয় করেছেন ইরফান। হলিউডের এই ছবিতে ইরফানকে পুরো বিশ্বের সিনেমাপ্রেমীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। এছাড়াও হলিউডের ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘অ্যামেজিং স্পাইডার ম্যান’, ‘ইনফার্নো’, ‘আ মাইটি হার্ট’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাকে।

পান সিং তোমার: পান সিং তোমার একজন ভারতীয় সৈনিক ছিলেন যিনি ভারতীয় জাতীয় গেমসে টানা সাত বার স্বর্ণপদক জয় করেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী হতে বাধ্য হয়েছিলেন। ইরফান খান ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন।

তালভার: এই ছবিতে একজন সিবিআই অফিসারের চরিত্রে দেখা গেছে ইরফানকে যিনি একটি হাই প্রোফাইল খুনের ঘটনা তদন্তের দ্বায়িত্বে আছেন। ছবিতে তার অসাধারণ অভিনয় দর্শকের মন ছুঁয়েছিল।

দ্য লাঞ্চবক্স: ‘দ্য লাঞ্চবক্স’ ছবিটি ইরফানের কেরিয়ারের অন্যতম সেরা ছবি। ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।

Tags: ইরফান খানপান সিং তোমারলাইফ অব পাইলাইফ ইন অ্যা মেট্রো
Previous Post

আজ সেই ভয়াল ২৯ এপ্রিল, উপকূলবাসীর স্বজন হারানোর দিন

Next Post

শুরুতে সতর্ক শ্রীলঙ্কা

Next Post
শ্রীলঙ্কার ক্রিকেটাররা ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুতে সতর্ক শ্রীলঙ্কা

বাংলাদেশের দুই প্রবীণ ব্যক্তি একসাথে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেলেন প্রয়াত কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT