চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে: স্পেনের রাজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 27, এপ্রিল 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পেনের রাজা সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের রাজা রাজা ষষ্ঠ ফিলিপ বলোছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নে দ্রুতবেগে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ স্পেনের রাজকীয় প্রাসাদে রাজা ষষ্ঠ ফিলিপের নিকট পরিচয়পত্র পেশ করার পর একান্ত বৈঠকে রাজা এ কথা বলেন।

করোনা অতিমারির কারণে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুসরণ করে রাজ দরবারে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে গতকাল পরিচয়পত্র পেশ অনুষ্ঠান আয়োজিত হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়।

বৈঠকে রাজা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে আন্তরিক অভিনন্দন জানান। রাষ্ট্রদূত রাজাকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।

তিনি উল্লেখ করেন বাংলাদেশের স্বাধীনতার পরপরই যে গুটিকয়েক রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল স্পেন তার মধ্যে অন্যতম।

তিনি আরো উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশে অবস্থানরত মিয়ানমার থেকে আগত বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাদের দুর্দশার কথা ব্যক্ত করে রাষ্ট্রদূত রোহিঙ্গাদের দেশভূমি মিয়ানমারে সম্মানজনক প্রত্যাবাসনে স্পেন সরকারের অব্যাহত ও কার্যকরী সহযোগিতা কামনা করেন।

বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে, রাষ্ট্রদূত সম্ভাবনার নতুন ক্ষেত্র চিহ্নিত করে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ প্রসঙ্গে তিনি ফরেন অফিস কনসালটেশন, দ্বৈতকর পরিহার , দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্প্রসারণ ও সংরক্ষণ এবং সাংস্কৃতিক বিনিময় চুক্তি সম্পাদনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্পেনে বাংলাদেশের রপ্তানী বৃদ্ধি ও বাংলাদেশে স্প্যানিশ বিনিয়োগ সম্প্রসারণের জন্য রাজার সহযোগিতাও কামনা করেন।

রানী সোফিয়ার বাংলাদেশে কয়েকবার ভ্রমণের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত স্পেনের রাজাকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানান।

স্পেনের রাজা রাষ্ট্রদূতের উত্থাপিত বিষয়সমূহ গুরুত্ব সহকারে শোনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি রাষ্ট্রদূতের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আশাবাদ ব্যক্ত করেন, তাঁর দায়িত্ব পালনকালে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বেগবান হবে। রোহিঙ্গাদের আশ্রয় দানের জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রশংসা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। তিনি দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্যে সন্তুষ্টি প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেন, আগামীতে বাণিজ্য আরো নিবিড়তর হবে।

স্পেনের রাজা রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। একান্ত এ বৈঠকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন।

Tags: প্রধানমন্ত্রীশেখ হাসিনাস্পেন
Previous Post

শনাক্ত সাড়ে ৭ লাখ ছাড়ালো

Next Post

টেস্ট খেলার ‘মজা’ বুঝতে পারছেন শরিফুল

Next Post
বাংলাদেশ ক্রিকেটার শরিফুল টেস্ট ম্যাচে বল ছুঁড়ে আনন্দ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট খেলার ‘মজা’ বুঝতে পারছেন শরিফুল

ফিজিতে করোনা শঙ্কায় রাজধানীতে লকডাউন, শহরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিজিতে করোনা শঙ্কায় রাজধানীতে লকডাউন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT