চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন দর্শক পায়নি এবারের অস্কার, সমালোচকরা খুঁজলেন খুঁটিনাটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 27, এপ্রিল 2021
in বিনোদন
A A
অস্কার পুরস্কার প্রাপ্ত অভিনেতাদের ছবি, বিভিন্ন চলচ্চিত্রের অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের মতো এত কম দর্শক অস্কার এর আগে কখনো পায়নি। মাত্র ৯.৮৫ মিলিয়ন দর্শক এবারের অস্কার দেখেছে। গত বছর এই সংখ্যাটি ছিল ২৩.৬ মিলিয়ন। 

এবার অস্কারের দর্শক কম থাকার অবশ্য অনেক কারণও আছে। ব্লকবাস্টার সিনেমা তেমন ছিল না। হলে সিনেমা মুক্তি না পাওয়ায় সিনেমার সাথে সম্পর্ক কম ছিল অনেক দর্শকের। কোভিড আক্রান্ত এলাকাগুলোর মানুষের অস্কারের অনুষ্ঠানটি দেখার মতো মানসিক অবস্থা ছিল না। সব মিলিয়ে এবারের অস্কার দর্শক পায়নি।

সমালোচকরা মনে করছেন এবারের অস্কার তার মান হারিয়েছে। অনেক সমালোচক বলছেন, অস্কারের অনুষ্ঠানটি ‘একঘেয়ে ও বিরক্তিকর’ মনে হয়েছে তাদের কাছে।

‘হলিউড রিপোর্টার’র স্কট ফেইনবার্গ বলেছেন, ‘অস্কারের অনেকগুলো সিদ্ধান্তই ভুল’। তার মাঝে লাইভ মিউজিক এবং উপস্থাপক না রাখার কথা উল্লেখ করেছেন তিনি। সেরা ছবির নাম আগে বলে ফেলে সেরা অভিনেতা ও অভিনেত্রীর নাম শেষে বলার বিষয়টিও পছন্দ হয়নি তার।

এবছর অস্কারে সেরা অভিনেতার পুরস্কারটি প্রয়াত চ্যাডউইক বোজম্যান পাবেন, এমনটাই ধরে রেখেছেন অনেকে। কিন্তু অ্যান্থনি হপকিন্সের নাম ঘোষণা করা হয় সেরা অভিনেতা হিসেবে। বিষয়টি অনেক সমালোচকই ভালো ভাবে গ্রহণ করতে পারেননি।

‘পৃথিবীর বেশিরভাগ মানুষের মতোই স্যার অ্যান্থনিও অস্কারের অনুষ্ঠানটি দেখছিলেন না’- বলেছেন এন্টারটেইনমেন্ট উইকলির সমালোচক।

ইন্ডিওয়্যারের বেন ট্রাভেরস বলেছেন, ‘অস্কারের চূড়ান্ত ঘোষণা আরও একবার প্রমাণ করেছে যে সেরা অভিনেতার পুরস্কারটি কালেভদ্রে কৃষ্ণাঙ্গরা জেতেন’।

অস্কারের ইতিহাসে মাত্র চারজন কৃষ্ণাঙ্গ অভিনেতা সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। সর্বশেষ ২০০৬ সালে ফরেস্ট হুইটেকার জিতেছিলেন অস্কার।

নোম্যাডল্যান্ড নির্মাতা ক্লোয়ি ঝাও প্রথম অশ্বেতাঙ্গ নারী যিনি সেরা নির্মাতার পুরস্কার জিতলেন। ড্যানিয়েল কালুইয়া প্রথম ব্রিটিশ কৃষ্ণাঙ্গ অভিনেতা হিসেবে অস্কার জিতলেন।

সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে এবছর মনোনয়ন পেয়েছিলেন গ্লেন ক্লোজ। এবারও অস্কার উঠলো না তার হতে। এই নিয়ে ৮বার মনোনয়ন পেয়েও অস্কার জিততে পারলেন না অভিনেত্রী। তবে অস্কারের আসরে প্রশংসা করা হয়েছে এই অভিনেত্রীর। কিন্তু বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছেন না সমালোচকরা।

দ্য গার্ডিয়ান এর তরফ থেকে বলা হয়েছে, ‘গ্লেন ক্লোজের প্রশংসা করে ৭৪ বছর বয়সী অভিনেত্রীকে হাসির পাত্রে পরিণত করা হয়েছে।’

গত বছর হলিউড যাদের হারিয়েছে, তাদের স্মরণ করা হয়েছে অস্কারে। এই অংশটি নিয়েও সমালোচনা কচ্ছে। কারণ জেসিকা ওয়ালটার এবং নায়া রিভেরাকে স্মরণ করা হয়নি। স্মৃতিচারণের সময় ব্যবহার করা মিউজিক নিয়েও আপত্তি জানিয়েছেন অনেক টুইটার ব্যবহারকারী।

‘টিভি লাইন’র ডেভ নেমেটজ এবছরের অস্কারকে বোরিং, রসহীন এবং লম্বা বক্তৃতাময় অনুষ্ঠান বলেছেন।

তবে সবাই যে সমালোচনাই করেছেন তা নয়। ‘ডেডলাইন’র ডমিনিক প্যাটেন এবারের অস্কারের আসরকে ‘হলিউডের পুনরুজ্জীবন’ মনে করছেন।

‘টাইম’ ম্যাগাজিনও প্রশংসা করেছে এবারের অস্কারের। এবারের অনুষ্ঠান ‘মার্জিত’ মনে হয়েছে তাদের কাছে।

Tags: অস্কারঅস্কার ২০২১অ্যান্থনি হপকিংসইতিহাসগ্লেন ক্লোজচীনচ্যাডউইক বোজম্যানদ্য ফাদারনির্মাতানোম্যাডল্যান্ডলিড বিনোদনসমালোচকসিনেমাসেরা ছবি
Previous Post

নারীর অধিকার রক্ষার প্রতিশ্রুতি উরসুলা ভনডের

Next Post

‘অচল বোটে’ ভাসমান ৩০ রোহিঙ্গা উদ্ধার

Next Post
৩০ রোহিঙ্গা অচল বোটে ভাসমান অবস্থায় উদ্ধার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'অচল বোটে' ভাসমান ৩০ রোহিঙ্গা উদ্ধার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শনাক্ত সাড়ে ৭ লাখ ছাড়ালো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT