চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোকানপাট খোলা রাখা যাবে রাত ৯টা পর্যন্ত: দোকান মালিক সমিতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 25, এপ্রিল 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
শপিংমলে মানুষজন স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট রাত ৯ টা পর্যন্তখোলা রাখা যাবে বলে জানিয়েছেন দোকান মালিক সমিতি সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।

রোববার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

হেলাল উদ্দিন বলেন, রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার বিষয়ে আমি ডিএমপি কমিশনারের সাথে কথা বলেছি। তিনি বলেছেন, ৯টা পর্যন্ত খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই নিয়মে চলবে দোকানপাট। তাই ব্যবসায়ীদের অনুরোধ করছি আপনারা ৯টার পর দোকানপাট বন্ধ রাখবেন।

করোনার সংক্রমণ রোধে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধের মধ্যে টানা ১১ দিন বন্ধ থাকার পর আজ থেকে দোকান-শপিংমল খুলে দিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান-শপিংমল খোলা রাখা যাবে।

কিন্তু এ সময় ক্রেতারা মার্কেটে কম যাবে বলে ধারণা ব্যবসায়ীদের।

তারা বলেছেন, এই সময়ে মার্কেট খুললে ক্রেতা পাওয়া যাবে না। তাই দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি করেছেন তারা।

ব্যবসায়ীরা বলেন, রমজান মাসে মানুষ সকালে মার্কেটে আসে না। তাছাড়া অফিস চলছে বিকেল ৩টা পর্যন্ত। অফিস শেষ করেই কোনো মানুষ মার্কেটে ছুটে যাবে না। মানুষ মার্কেটে কেনাকাটা করতে আসবে বিকেল থেকে। তাই অন্তত রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা থাকলে ব্যবসায়ীরা কিছু বেচাকেনা করতে পারবেন।

এমন দাবির প্রেক্ষিতেই রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার বিষয়ে অনুমতি ডিএমপি অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

Tags: করোনাডিএমপিদোকানদোকান-মালিক সমিতিহেলাল উদ্দিন
Previous Post

বিচ্ছেদ হয়নি, তবে আলাদা থাকছেন ন্যান্সি

Next Post

রমজান: তাকওয়া তথা আল্লাহভীতি’র গুরুত্ব ও তাৎপর্য

Next Post
রমজান মাসের শুভেচ্ছা, আল্লাহর রহমত ও বরকত কামনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজান: তাকওয়া তথা আল্লাহভীতি’র গুরুত্ব ও তাৎপর্য

অক্সিজেন সিলিন্ডার ও নার্সের চিকিৎসা কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্সিজেনের চাহিদা বেড়েই চলেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT