চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের নিষ্ফলা দিনে ডাবলের অপেক্ষায় করুনারত্নে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 24, এপ্রিল 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ব্যাটসম্যানের প্রতিরোধের দৃশ্য, ক্রিকেট মাঠে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে দিমুথ করুনারত্নে। শ্রীলঙ্কার অধিনায়কের মাইলফলক ছোঁয়ার অপেক্ষা বাড়াচ্ছে আবহাওয়া। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ দিনের শেষ সেশনের খেলা আলোর স্বল্পতায় বন্ধ রয়েছে।

শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৪৫৭ রান। ৭ উইকেট হাতে রেখে বাংলাদেশের থেকে মাত্র ৮৪ রানে পিছিয়ে স্বাগতিকরা।

করুনারত্নে ১৯২ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৪১ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে তারা যোগ করেছেন ২৬৭ রান। যা কিনা এ মাঠের রেকর্ড জুটি।

টাইগারদের করা ৫৪১ রান টপকে লিড নেওয়া কেবল সময়ের ব্যাপার লঙ্কানদের জন্য। সারাদিনেও বাংলাদেশ দেখেনি সাফল্যের মুখ। থাকতে হয়েছে নিষ্ফলা।

১৯০ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে করুনারত্নে ও ধনাঞ্জয়া প্রতিরোধ গড়ে স্বাগতিকদের নিয়ে গেছেন চালকের আসনে। সিরিজের প্রথম টেস্টের ভাগ্য যাচ্ছে ড্রয়ের দিকে।

তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৩ উইকেটে ২২৯ রান। টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে। তৃতীয় দিনের লাঞ্চ বিরতির ৩০ মিনিট আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।

Tags: করুনারত্নেবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
Previous Post

হেফাজতের তাণ্ডবে বিএনপি ছিল সক্রিয়, দিয়েছে অর্থ: তথ্যমন্ত্রী

Next Post

নারীর অগ্রযাত্রায় সরকার সবসময় পাশে থাকবে: শিক্ষামন্ত্রী

Next Post
শিক্ষামন্ত্রী নারী অগ্রযাত্রায় সরকারের পাশে থাকার আশ্বাস দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীর অগ্রযাত্রায় সরকার সবসময় পাশে থাকবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের একজন নারী শিল্পী বা অতিথি, হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মোহময়ী’ একজন কবরীর বিদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT