চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আক্রান্ত কবি শঙ্খ ঘোষ আর নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:36 অপরাহ্ন 21, এপ্রিল 2021
in - সেমি লিড, শিল্প সাহিত্য
A A
করোনায় আক্রান্ত কবি শঙ্খ ঘোষের ছবি, তিনি বসে আছেন বইয়ের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জীবনানন্দ দাশ পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি শঙ্খ ঘোষ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত সপ্তাহেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রায় নব্বই বছর বয়সী এই কবি। গায়ে জ্বর থাকায় কোভিড পরীক্ষা করালে রেজাল্ট পজিটিভ আসে।

বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন শঙ্খ ঘোষ। মাঝখানে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাকে। লকডাউন চলাকালীনও একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিলেন। পড়ে গিয়ে আঘাতও পেয়েছিলেন। তবে করোনা থেকে বাঁচতে ঘরে বসেই চিকিৎসা নিচ্ছিলেন ‘দিনগুলি রাতগুলি’ কাব্য গ্রন্থের এই কবি।

ঘরে থেকেই চলছিলো তার চিকিৎসা। কিন্তু মঙ্গলবার (২০ এপ্রিল) রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বুধবার সকালে লাইফ সাপোর্টে নেয়া হয় ‘শবের উপরে শামিয়ানা’র এই কবিকে। এর ঘন্টা তিনেকের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

কবি হিসেবে খ্যাতি থাকলেও সাহিত্য সমালোচক ও রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবে সুনাম আছে ভারতীয় বাংলার এই কবির। কাব্য সাহিত্যে তাকে রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাসের উত্তরসূরী বলা হয়।

শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনাও করেছেন। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে লাভ করেন ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, উর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি।

Tags: কবিকরোনাকলকাতাবাংলা সাহিত্যশঙ্খ ঘোষসাহিত্যসাহিত্যিক
Previous Post

আসছে কোরিয়ান ‘মানি হেইস্ট’, কে হচ্ছেন ‘প্রফেসর’?

Next Post

দাদা বললেন, তোমার নতুন দাঁত উঠেছিল তো!

Next Post
বাবা-মেয়ের স্মৃতিময় পুরনো ছবি, একসাথে বসে থাকছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দাদা বললেন, তোমার নতুন দাঁত উঠেছিল তো!

তামিম ইকবাল ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের ফিফটিতে প্রথম সেশন বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT