চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে সহকারীদের নিয়ে রাজের ছয় নাটকের সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 20, এপ্রিল 2021
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর জন্য দলীয় সদস্যদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত বিপুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’। ১৮২ পর্বে গিয়ে নাটকটির প্রচার শেষ হয় ফেব্রুয়ারিতে। এবার মাইক, দেনমোহর, গ্র্যাজুয়েট খ্যাত নির্মাতা রাজ নিয়ে আসছেন একগুচ্ছ নাটকের সমন্বয়ে সিরিজ নাটক ‘ফ্যামিলি এক্সপ্রেস’।

ছয়টি নতুন গল্পে একটি সিরিজ আকারে নাটকগুলো তৈরি করেছেন রাজের পাঁচ সহকারী পরিচালক। দীর্ঘদিন ধরে যারা প্রত্যেকেই মোস্তফা কামাল রাজের প্রোডাকশন হাউজ ‘সিনেমাওয়ালা’-তে কাজ করছেন। আসন্ন ঈদে নাটকগুলো প্রচারে আসবে।

নির্মাতা রাজ জানান, নাটকগুলো কনসেপ্ট তারই। তিনি উপদেষ্টা হিসেবে তদারকি করছেন। একটি নাটক নিজে বানিয়েছেন।

চ্যানেল আই অনলাইনকে রাজ বলেন, নাটকগুলোর ক্যাম্পেইন নাম ‘ফ্যামিলি এক্সপ্রেস’। কিন্তু প্রতিটি প্রোডাকশনের নাম আলাদা। নাটকগুলো হচ্ছে অ্যাওয়ার্ড, ব্রাদার অ্যান্ড সিস্টার, সিকিউরিটি গার্ড, ইয়েস নো ভেরি গুড, ইমপসিবল এবং পেপার গার্ল।

এসব নাটকে অভিনয় করেছেন মনিরা মিঠু, সাজু খাদেম, তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, তানজিন তিশা, তাসনিয়া ফারিণ,  শামীম হাসান সরকার, জোভান, ফারহান, কেয়া পায়েল। নাটকগুলো বানিয়েছেন রাজের সহকারী আবু বক্কর রোকন, রশু আহমেদ, কে এম সোহাগ রানা, সাজ্জাদ হোসেন বাপ্পী, এম এন ইউ রাজু।

পরিচালক বলেন, সাজ্জাদ হোসেন ছাড়া প্রত্যেকেই আগে নিজেরা নাটক বানিয়েছেন। ছয়টি নাটকের মধ্যে একটি আমি বানিয়েছি। কে কোনটি বানিয়েছি এখন নাম জানাতে চাইনা। লকডাউনের আরও আগে সবগুলো নাটকের কাজ শেষ করেছি।

সিরিজ নাটক ‘ফ্যামিলি এক্সপ্রেস’-এ থাকছে কয়েকটি গান, যেগুলো লিখেছেন জনি হক, মাহমুদ মানজুর, রাশেদ রাব্বি। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ, মার্সেল, সৈয়দ নাফিস। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কোনাল, মার্সেল, সৈয়দ নাফিস, এমএনইউ রাজু। একটি গানের কথা, সুর ও কণ্ঠ রবিনের।

Tags: অ্যাওয়ার্ডকেয়া পায়েলগ্র‌্যাজুয়েটজোভানতানজিন তিশাতাসনিয়া ফারিণতৌসিফ মাহবুবদেনমোহরফারহানমনিরা মিঠুমাইকমোস্তফা কামাল রাজশবনম ফারিয়াশামীম হাসান সরকারসাজু খাদেম
Previous Post

সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে পুঁজিবাজারেও

Next Post

নাগরিকদের বিশ্বের ৮০ শতাংশ দেশ এড়িয়ে চলার পরামর্শ যুক্তরাষ্ট্রের

Next Post
স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে 'ফ্রি অক্সিজেন সেবা' কার্যক্রম শুরু

করোনা ভাইরাসের ছবি ও বাংলাদেশ ব্যাংকের লোগো সহ অর্থের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা: ঋণের কিস্তি দিতে না পারলেও খেলাপি নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT