চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কার: মাস্ক পরতে হবে না অতিথিদের 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 20, এপ্রিল 2021
in বিনোদন
A A
Bangladeshi audience watching a large screen at Channel i Online event. Channel i News - চ্যানেল আই নিউজ

এবছরের অস্কার নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের শেষ নেই। অনুষ্ঠান কেমন হবে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তারকারা মাস্ক পরবেন নাকি পরবেন না তা নিয়েও আছে কৌতূহল।

জানা গেছে লস আঞ্জেলসের ইউনিয়ন স্টেশনের মেইন শো রুমে যেসব অতিথি আসন গ্রহণ করবেন, তাদের ক্যামেরার সামনে মাস্ক পরতে হবে না। মাস্ক পরতে হবে না উপস্থাপকদেরও।

তবে বিরতির সময় শো রুমের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। সোমবার এক জুম সেশনের মাধ্যমে এই তথ্য অস্কারে মনোনয়ন প্রাপ্তদেরকে জানিয়েছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ।

ইউনিয়ন স্টেশনের মেইন শো রুমে অতিথিদের আসনের মাঝে দূরত্ব রাখা হবে। ফলে অতিথিরা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারবেন। এছাড়াও সব ধরনের স্বাস্থ্যবিধি মানা হবে অনুষ্ঠানে।

১৭০ জন হলিউড তারকার সমাগমে মাস্ক পরা বাধ্যতামূলক না হওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে। অনেকেই মনে করছেন করোনা মহামারীর এই কঠিন পরিস্থিতির মাঝে এধরনের সিদ্ধান্তে বড় বিপদ আসতে পারে।

সমালোচকদের মতে, ভ্যাকসিন নিয়েও প্রেসিডেন্ট জো বাইডেন মাস্ক পরছেন মানুষকে সচেতন করার জন্য। হলিউড তারকাদেরও উচিত মাস্ক পরে মানুষের মাঝে সচেতনতা বাড়ানো।

১৪ মার্চ অনুষ্ঠিত ৬২ তম গ্র্যামি পুরস্কারে অতিথিদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। শুধু পুরস্কার গ্রহণের পর বক্তব্য দেয়ার সময় মাস্ক খোলার অনুমতি ছিল।

২৫ এপ্রিল লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশন এবং হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৩তম অস্কার। দুটি ভেন্যুতেই করোনা পরীক্ষার ব্যবস্থা থাকবে।

Tags: অতিথিঅস্কারমাস্কলস-অ্যাঞ্জেলসলিড বিনোদন
Previous Post

সিনেমার জন্য এলিটার নতুন গান

Next Post

দেশকে নিরাপদ রাখতে বাইডেনকে ট্রাম্পের পরামর্শ

Next Post
ডোনাল্ড ট্রাম্প লিখিত পত্রে মনোযোগী হয়ে পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশকে নিরাপদ রাখতে বাইডেনকে ট্রাম্পের পরামর্শ

ভ্যাকসিনের চাহিদা মেটাতে আন্তর্জাতিক সংস্থার কর্তৃত্বে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT