চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানী কবরস্থানে চির ঘুমে নায়ক ওয়াসিম, আজিমপুরে মহসিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 অপরাহ্ন 18, এপ্রিল 2021
in বিনোদন
A A
নায়ক ওয়াসিমের ছবি বনানী কবরস্থানে দাফনের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বনানী কবরস্থানে মেয়ে বুশরার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন বাংলা চলচ্চিত্রের তারকা অভিনেতা ওয়াসিম।

রবিবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজা ও বনানী মসজিদে দ্বিতীয় জানাজার পর বেলা তিনটায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

অন্যদিকে ছোটপর্দার আরেক গুণী অভিনেতা মহসিনকে এদিন দাফন করা হয়েছে আজিমপুর কবরস্থানে। এরআগে দুপুর ২টা ৪০ মিনিটে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

বেশকিছু দিন ধরেই নায়ক ওয়াসিম অসুস্থ ছিলেন। ঠিকমতো হাঁটতেও পারছিলেন না। ব্রেনে ছিলো জটিলতা। কয়েক দফায় হাসপাতালেও নেয়া হয়। শনিবার রাতে তার অবস্থা বেশি খারাপ হলে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অন্যদিকে অভিনেতা মহসিন অসুস্থ হয়ে গত ৫ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। ১০ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। টানা সাত দিন তিনি আইসিইউতেই ছিলেন। ১৩ দিন করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে তিনি মারা যান।

Tags: ওয়াসিমকরোনানাটকনায়কপজিটিভমহসিনলিড বিনোদনসিনেমাহাসপাতাল
Previous Post

বাড়িতে পেলোটন ট্রেডমিল ব্যবহার বন্ধ রাখার অনুরোধ

Next Post

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

Next Post
জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে মুজিবনগর দিবসের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

বাংলাদেশে মানুষ করোনাভাইরাসের টিকা নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রায় ১৪ লাখ মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT