চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা আপনাদের আইসিইউতে দেখতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:08 অপরাহ্ন 18, এপ্রিল 2021
in - সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
স্বাস্থ্যমন্ত্রী মুখে মাস্ক পরে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনায় সাম্প্রতিক সময়ে আক্রান্তদের অধিকাংশই আইসিইউর জন্য হাসপাতালে ছোটাছুটি করছেন। আমরা আপনাদের আইসিইউতে দেখতে চাই না।

তিনি বলেন, দেশে গত দেড় মাসে করোনার সংক্রমণ ১০ গুণ বেড়েছে। এই দেড় মাসে এক লাখ ৬০ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা এর আগের দেড় মাসে ছিল মাত্র ১৫ হাজার।

আজ রোববার রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইসিইউ নিয়ে শুরুতে বিভিন্ন আলোচনা-সমালোচনা ছিল। সবাই বলেছিল আমাদের আইসিইউর সংখ্যা কম। ঢাকায় দুইশ থেকে আড়াইশ আইসিইউ রয়েছে। সব মিলিয়ে সারাদেশে পাঁচ’শর বেশি আইসিইউ হবে। এখন আমাদের আইসিইউ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ডিএনসিসির করোনা হাসপাতালে ২১২টি আইসিইউ যুক্ত হয়েছে। সবমিলিয়ে রাজধানীতে যতো সংখ্যক আইসিইউ, তার সমপরিমাণ আইসিইউ এই হাসপাতালে তৈরি হয়ে গেছে।

তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে ঢাকা শহরে সরকারি হাসপাতলে পাঁচ হাজার শয্যা রয়েছে। শুরুতে প্রাইভেট হসপিটাল করোনা চিকিৎসায় এগিয়ে না এলেও পরে এক হাজার শয্যা নিয়ে তারা কাজ শুরু করে, যা দুই হাজার শয্যায় পরিণত হয়। ফলে দেশে সরকারি বেসরকারি মিলিয়ে আট হাজার শয্যায় পরিণত হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে এক শয্যায় দুইজনকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। বিভিন্ন উন্নত দেশে তাঁবুতে রেখে রোগীদের চিকিৎসা সেবা দিতে হচ্ছে। কিন্তু এখনও আমরা রোগীদের হাসপাতালে রেখেই চিকিৎসা সেবা দিচ্ছি।

জাহিদ মালেক বলেন, শুরুতে আমাদের হাসপাতালগুলোতে সেন্ট্রাল অক্সিজেন ছিল না। এখন আমরা ১০০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন দিয়েছি। আরও ৩০টি সেন্ট্রাল অক্সিজেনের কাজ শেষ পর্যায়ে। প্রতিটি সরকারি হাসপাতালকেই সেন্ট্রাল অক্সিজেনের আওতায় আনা হচ্ছে।

মন্ত্রী বলেন, আমরা দেখছি যে ১৫ থেকে ২০ বছরের তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে। তবে তাদের মৃত্যু কম হচ্ছে। কিন্তু তারা বাসায় এসে মা-বাবাসহ বয়স্কদের সংক্রমিত করছে। তরুণদের উদ্দেশ্যে বলব, আপনারা বাইরে যাবেন, তবে মাস্ক ব্যবহার করবেন। নিজে ভালো থাকবেন, অন্যদের ভালো রাখবেন। আমরা প্রিয়জনদের মৃত্যুর কারণ যেন না হই।

স্বাস্থ্য কর্মকর্তারা সিসিটিভি মনিটরিং সেন্টার পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি আরও বলেন, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে কোভিড-১৯ রােগে আক্রান্ত প্রথম রােগী শনাক্তের পর পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এর বিস্তার ঘটে। এর প্রেক্ষাপটে ডিএনসিসি মার্কেটটি কোভিড-১৯ রােগীদের সেবা দেওয়ার জন্য কিছুটা সংস্কার ও পরিবর্ধন করে এটিকে এক হাজার শয্যার করােনা আইসােলেশন সেন্টার হিসেবে প্রস্তুত করা হয়। পরে গত বছরের ১৩ জুলাই এটির কার্যক্রম চালুর শুরুতে সরকারের বিভিন্ন ব্যবস্থা নেওয়ার ফলে করােনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। এ অবস্থায় কোভিড আইসােলেশন কার্যক্রমটি স্থগিত করে এটিকে বিদেশগামী যাত্রীদের আরটি-পিসিআর স্যাম্পল কালেকশন সেন্টার হিসেবে কার্যক্রম শুরু করা হয়, যা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২০-২৫ দিন ধরে কোভিড রােগে আক্রান্তের সংখ্যার তীব্রতা বৃদ্ধি পায়। এ অবস্থায় হাসপাতালে ভর্তি রােগীর সংখ্যা দিন দিন বাড়ার পরিপ্রেক্ষিতে করােনায় আক্রান্ত সব রােগীর সুচিকিৎসার জন্য ডিএনসিসি করােনা আইসােলেশন সেন্টারটিকে প্রয়ােজনীয় সংস্কার ও পরিবর্ধন করে এটিকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে রূপান্তর করা হয়েছে। এটি এখন থেকে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল হিসেবে পরিচিত হবে।

তিনি বলেন, এই হাসপাতালটিতে ২১২ শয্যার অত্যাধুনিক কোভিড আইসিইউ বেড রয়েছে। ২৫০ কোভিড বেড (এইচডিইউ, সেন্ট্রাল অক্সিজেন ও হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা) ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা থাকছে। এখানে ৫০ শয্যার জরুরি বিভাগ ও ছয় শয্যা ট্রায়াজ বেড রয়েছে। তাছাড়া ৫৩৮ কোভিড আইসােলেটেড কক্ষ থাকবে সেখানেও সিলিন্ডার অক্সিজেন ও অক্সিজেন কনসেনট্রেটর থাকবে।

তিনি বলেন, আইসােলেশন সেন্টারটি কোভিড হাসপাতালে রূপান্তরের জন্য স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা দিনরাত নিরলস পরিশ্রম করে এত অল্প সময়ে এই বিশাল কার্যক্রম সম্পন্ন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

হাসপাতালটিতে সর্বমােট এক হাজার শয্যার কোভিড রােগীর জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালটিতে আধুনিক অগ্নিনির্বাপন ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়া ৫০০ কেভিএ জেনারেটর ও ১০০০ কেভিএ হাই ভােল্টেজ বৈদ্যুতিক ব্যবস্থা করা হয়েছে। অগ্নিনির্বাপনের জন্য ৯০ হাজার লিটার ওয়াটার রিজার্ভার থাকছে।

স্বাস্থ্যমন্ত্রী ও কর্মকর্তারা আইসিইউ পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ জানা যায়, কোভিড রােগীদের বিশেষায়িত চিকিৎসা দেওয়ার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল চালু করা হলাে। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনী সদস্যদের নিয়ন্ত্রণে থেকে পরিচালিত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই হাসপাতালটির জনবল, যন্ত্রপাতি, ওষুধপত্রসহ দৈনন্দিন নির্বাহের সামগ্রিক ব্যয়ভার বহন করবে। সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রােগী সেবা কার্যক্রমে নিয়ােজিত থাকবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এই বিশাল ভবনটি কোভিড-১৯ আক্রান্ত রােগীদের চিকিৎসার জন্য ব্যবহার করার ব্যবস্থা করেছেন, যা এই সংকটময় পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলমসহ অন্যান্যরা।

Tags: করোনাস্বাস্থ্যমন্ত্রী
Previous Post

করোনাভাইরাস: সুস্থতার সংখ্যা ও মৃত্যু বেড়েছে

Next Post

ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

Next Post

ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যকর্মীরা কোভিড-১৯ পরীক্ষার জন্য প্রস্তুত, PPE পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসকের কর্মতুষ্টি, কোভিড-১৯ প্রণোদনা ও অন্যান্য কিছু বিষয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT