চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইফ সাপোর্টে কবরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:23 অপরাহ্ন 15, এপ্রিল 2021
in - সেমি লিড, বিনোদন
A A
কবরীর লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ছবি, বাংলাদেশি অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন দেশের কিংবদন্তী অভিনেত্রী কবরীর শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। বৃহস্পতিবার ‘সারেং বউ’ খ্যাত এই অভিনেত্রীকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

খবরটি নিশ্চিত করেছেন কবরীর ছেলে শাকের চিশতী। এক ভিডিও বার্তায় মা কবরীর সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, মায়ের অবস্থা ভালো নয়। তার অক্সিজেন ওঠানামা করছে।

কবরী প্রাণপন যুদ্ধ করছেন জানিয়ে চিশতী বলেন, আমরা আশাবাদী, মা সুস্থ্ হয়ে আমাদের মাঝে ফিরবেন। তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।

গত ৫ এপ্রিল করোনা পজিটিভ রেজাল্ট শোনার পর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবরী। সেখানেই চলছিলো চিকিৎসা। কিন্তু ৭ এপ্রিল দিবাগত রাত থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। পরদিন (৮ এপ্রিল) দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

সম্প্রতি কবরী শেষ করেছেন তার পরিচালিত সরকারি অনুদান পাওয়া ছবি ‘এই তুমি সেই তুমি’র শুটিং। বর্তমানে ডাবিং ও সম্পাদনার কাজ চলছিলো। ছবিতে করবী নিজেও অভিনয় করেছেন। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন সাবিনা ইয়াসমিন।

Tags: অভিনেত্রীকবরীকোভিডনায়িকালাইফ সাপোর্টলিড বিনোদনসারেং বউ
Previous Post

দেশের সামুদ্রিক জলসীমায় ২০ মে থেকে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ

Next Post

রমজানে কুরআন তিলাওয়াতের গুরুত্ব ও ফজিলত

Next Post
প্রকাশিত কুরআন শরিফের ছবি, আলোকিত ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে কুরআন তিলাওয়াতের গুরুত্ব ও ফজিলত

স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে করোনাভাইরাস পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর ভয়াল মাইলফলক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT