চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরাট বহর নিয়ে গানের দৃশ্য নয়!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 10, এপ্রিল 2021
in বিনোদন
A A
Bangladeshi youth dancing at a colorful fairground event. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে গান মানেই বিরাট আয়োজন। অসংখ্য নৃত্যশিল্পী নিয়ে ঝমকালোভাবে তৈরী হয় গান, হোক সেটা পার্টি সং কিংবা আইটেম সং। কোনো কোনো গানের জন্য খরচ হয় কয়েক কোটি টাকা! অথচ এখন থেকে বলিউডের গানে এতো লোকসমাগম করা যাবে না!

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রথম সারির একাধিক অভিনেতা-অভিনেত্রী করোনায় আক্রান্ত। বহু কলাকুশলীও সংক্রমিত হয়েছেন। আর তাই ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ শুটিং, প্রি-প্রোডাকশন এবং পোস্ট-প্রোডাকশনের এর নতুন গাইডলাইন দিয়েছে। যেখানে লোক সমাগম কমাতে গানের দৃশ্য কম লোকবল নিয়ে করার নির্দেশনা আছে।

ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী উদ্ধব ঠাকরের সাথে এফডব্লিউআইসিইর কর্মকর্তারা একটি জুম বৈঠক করেছিলেন। এফডব্লিউআইসিই মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছে যে এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি) সম্পর্কিত কোভিড নির্দেশিকাগুলো বিষয়ে ইন্ডাস্ট্রি দায়বদ্ধ থাকবে। বিশেষজ্ঞদের সাথে সমন্বয় করে এফডব্লিউআইসিই একটি নির্দেশিকা তৈরি করেছে যা প্রি-প্রোডাকশন, শুটিং এবং পোস্ট-প্রোডাকশন কাজের সাথে জড়িত সমস্ত ব্যক্তিকে মেনে চলতে হবে।

আলোচনা সভা শেষে এফডব্লিউআইসিই নির্দেশনা জারি করে বলেছে, ‘এই দিকনির্দেশনাগুলোর কোনোটি নিয়েই আপোষ করা সম্ভব নয়।’ এই নির্দেশিকা এখন থেকে ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত প্রযোজ্য হবে।

১. কোনো দৃশ্যে জনসমাগম করা যাবে না এবং কোন গানে অধিক সংখ্যক নৃত্যশিল্পী রাখা যাবে না।
২. সেটে, প্রোডাকশন অফিসে এবং পোস্ট প্রোডাকশন স্টুডিওতে মাস্ক পরা, বার বার স্যানিটাইজ করা বাধ্যতামূলক।
৩. এফডাব্লিউআইসিই-এর একটি মনিটরিং টিম আছে। তারা সেট ও পোস্ট প্রোডাকশন স্টুডিওতে নিয়মিত পরিদর্শন করবেন। কোনো নিয়ম ভঙ্গ করা হয়েছে দেখলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
৪. এই নির্দেশিকা পালন করতে যদি কোনো ব্যক্তি বাধা প্রদান করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিরাপত্তা ব্যবস্থা ও প্রযুক্তি ব্যবহার করে গানের শুটিং চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই নোটিশে আরও বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৮ থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে। এই সময়ে শুটিং, প্রি-প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশনের কাজ থেকে বিরত থাকতে হবে।

ভারতে করোনায় সবচেয়ে সংক্রমিত রাজ্য মহারাষ্ট্র। রাজ্যটিতে করোনার সংক্রমণ তীব্র রূপ নেয়ায় কর্তৃপক্ষ লকডাউন জারি করেছে।

Tags: করোনা সংক্রমণগানবলিউডমহারাষ্ট্রশুটিং
Previous Post

এলো দুই বিচারপতির দুই বই

Next Post

রানী এলিজাবেথ ও বরিস জনসনকে শেখ হাসিনার চিঠি

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বীকৃতি পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রানী এলিজাবেথ ও বরিস জনসনকে শেখ হাসিনার চিঠি

বর্ণ চক্রবর্তী এর ছবি, যেখানে তিনি গ্লাস পরা এবং হালকা হুডি পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক যুগের সাধনার ফসল ‘বোকা পাখি’: বর্ণ চক্রবর্তী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT