চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিত্যপণ্যের বাজারে অভিযানে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 অপরাহ্ন 09, এপ্রিল 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাজারে মানুষের উপস্থিতি ও সচেতনতা দেখাচ্ছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা রোধে চলমান বিধিনিষেধের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য, নকল মাস্ক, স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ১৯ প্রতিষ্ঠানকে ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে অধিদপ্তর। একই সময়ে মহামারি মোকাবিলায় অধিদপ্তরের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয় ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সতর্ক করে অভিযান পরিচালনাকারী টিম।

ঢাকা মহানগরের মিরপুর শাহ আলী বাজার, মিরপুর বড় বাজার, লাল কুঠি বাজার, ভাটারা বাজার, বাড্ডা বাজারসহ বিভিন্ন সুপারশপ ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক আতিয়া সুলতানা, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সহকারী পরিচালক মো. মাগফুর রহমান, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায় ও জান্নতুল ফৈরদাউস।

এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

বাজার তদারকিকালে ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, ছোলা, চিনি, খেজুর, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি-না তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য, নকল মাস্ক-স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ১৯টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

Tags: জরিমানানিত্যপ্রয়োজনীয় পণ্য
Previous Post

যুক্তরা‌ষ্ট্রের বি‌শেষ স্বীকৃ‌তি পা‌চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা

Next Post

সৈকতে ভেসে উঠেছে বিশালাকৃতির মৃত নীল তিমি

Next Post
বৃহৎ মৃত নীল তিমি সৈকতে ভেসে উঠেছে, পর্যটক ও দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সৈকতে ভেসে উঠেছে বিশালাকৃতির মৃত নীল তিমি

প্রধানমন্ত্রীর সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক, জলবায়ু চুক্তি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তনে জলবায়ু কূটনীতি নতুন গতি পাবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT